কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

যানজট। ছবি : সংগৃহীত
যানজট। ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, রোগী ও পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার (২২ জুন) বৃষ্টির কারণে কুমিল্লার ইলিয়টগঞ্জ থেকে কুমিল্লা ময়নামতি সেনানিবাস পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়।

জানা যায়, বৃষ্টির কারণে ভোরে মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকায় চট্টগ্রাম লেনে সড়কের একপাশে পানি জমে খাদ হয়ে যায়। এ কারণে চট্টগ্রাম লেনে ইলিয়টগঞ্জ থেকে কুমিল্লা সেনানিবাস পর্যন্ত অন্তত ৩০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিকেল ৩টা পর্যন্ত যানজট তীব্র আকার ধারণ করে।

মহাসড়কে কয়েকজন পরিবহন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা থেকে সকাল ৬টায় রওনা করেছি, এখন বিকেল ৩টা বাজে। অবস্থান করছি বুড়িচংয়ের নিমসার এলাকায়। ইলিয়টগঞ্জের পর থেকে যানজট শুরু হয়। গাড়ির চাকা যেন ঘুরছে না।

ট্রাকচালক আনোয়ার মিয়া জানান, ভোর ৫টা থেকে যানজটে পেড়েছি। তবে কি কারণে রাস্তায় যানজট তা বলতে পারছি না। দুই ঘণ্টা ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছি।

কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, বৃষ্টির কারণে সড়কে পানি জমে গর্ত হয়ে গেছে। ফলে সিঙ্গেল লাইনে যানবাহন চলছে। এ কারণে যানবাহন কিছুটা ধীরগতিতে চলছে। এ ছাড়া ঈদের কারণে সড়কে পরিবহনের চাপ বেড়েছে।

কুমিল্লা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, বৃষ্টির কারণে সেনানিবাস এলাকায় সড়কের কিছু অংশে পানি জমে যাওয়ায় কিছুটা দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সড়কের লোকজন তা পরিষ্কার করে দিয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X