জীবননগর প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ক্রেতাশূন্য চুয়াডাঙ্গার শিয়ালমারী পশুর হাট

শিয়ালমারি পশুর হাট। ছবি : কালবেলা
শিয়ালমারি পশুর হাট। ছবি : কালবেলা

ঈদুল আজহার বাকি আর মাত্র সাত দিন। এখনো জমে ওঠেনি কোরবানির হাট। বিপুল পরিমাণ গরু-ছাগল নিয়ে বিভিন্ন এলাকা থেকে বেচাবিক্রির উদ্দেশ্যে পশু হাটে নিয়ে আসলেও ক্রেতার উপস্থিতি নিতান্তই কম। ফলে চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ী ও খামারিদের কপালে।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শিয়ালমারী পশুর হাট ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

ঈদ নিকটে হলেও গরুর হাট জমে না ওঠার বিষয়ে বাজার সংশ্লিষ্টরা বলছেন, এবার আবহাওয়া অনুকূলে না থাকায় ক্রেতার সংখ্যা কম। তবে মানুষ ঈদের এক সপ্তাহ আগে গরু কেনেন না। মূলত রাখার ঝামেলা এড়াতে তারা ঈদের দু-একদিন আগে গরু-ছাগল কেনেন।

উপজেলার নতুনপাড়া থেকে গরুর বাজারের অবস্থা দেখতে আসা সুমন মিয়া বলেন, শিয়ালমারী বাজারে কেমন গরু উঠেছে, দাম কেমন, খোঁজখবর নিতে এসেছি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কোরবানি উপলক্ষে জীবননগরে ৪০ হাজারের মতো গরু ও ছাগল প্রস্তুত রয়েছে, কিন্তু এর বিপরীতে চাহিদা রয়েছে ৩২ হাজার। কোরবানি উপলক্ষে চাহিদার তুলনায় ৭ থেকে ৮ হাজার পশু বেশি রয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীর হাসান বলেন, এবার বাইরের গরু-ছাগল বাজারে না এলে কৃষক ও খামারিরা তাদের পশুর ন্যায্যমূল্য পাবেন। যদিও ফিডের দাম দিন দিন বাড়তে থাকায় খামারিরা কিছুটা সংশয়ে আছেন। তবে বাইরের গরু ঢুকলে খামারিরা ক্ষতির মুখে পড়তে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X