জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

পর্যটকবাহী পিকআপ খাদে পড়ে নিহত ২

খাদে পড়ে গেছে পর্যটকবাহী পিকআপ। ছবি : কালবেলা
খাদে পড়ে গেছে পর্যটকবাহী পিকআপ। ছবি : কালবেলা

সিলেট তামাবিল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী পিকআপ খাদে পড়ে নিহত হয়েছেন ২ জন ও আহত ৭ ৷ আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকা কেরানীগঞ্জ থানার ইটাপাড়া দক্ষিণ কানারচর গ্রামের জাহাঙ্গীর (৩০) এবং মোয়ামীন (২৮) ৷ আহতরা হলেন- ঢাকা কেরানীগঞ্জের মো. শাহ আলমের ছেলে মো. রিপন (২২), ঢাকা কদমতলীর রুবেল আলম (২৮), ঢাকা লংঙ্কারচরের আলা উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৫), ঢাকা কেরানীগঞ্জের ইটামারা কদমতলীর বাবুল এর ছেলে মিন্টু (২৫) এবং নজরুল ইসলামের ছেলে মো. হোসেন (২৬)। বাকি দুজনের নাম জানা যায়নি৷

আহতদের একজন জানান, তারা শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারতের জন্য পিকআপ নিয়ে সিলেট আসেন ৷ মাজার জিয়ারত শেষে সিলেট থেকে জাফলং বেড়াতে রওনা হন৷ পথিমধ্যে সিলেট তামাবিল মহাসড়কের বৈঠাখালে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন৷ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল বশিরুল ইসলাম, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম পিপিএম৷

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷

দুর্ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল বশিরুল ইসলাম বলেন, পর্যটকবাহী পিকআপ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুচিকিৎসার জন্য সিলেট প্রেরণ করেছি৷ নিহতদের হাইওয়ে পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে৷

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X