সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে প্রতিমা বিসর্জন দেখতে যমুনাপাড়ে মানুষের ঢল

সিরাজগঞ্জে প্রতিমা বিসর্জন দেখতে যমুনাপাড়ে হাজার হাজার মানুষের ভিড়। ছবি : কালবেলা
সিরাজগঞ্জে প্রতিমা বিসর্জন দেখতে যমুনাপাড়ে হাজার হাজার মানুষের ভিড়। ছবি : কালবেলা

সন্ধ্যার আগে থেকেই যমুনা নদীর পাড়ে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে মানুষ আসতে শুরু করে। প্রতিমা বিসর্জন দেখতে দলবেঁধে স্বজন, বন্ধু-বান্ধবের সঙ্গে নিয়ে দর্শনার্থীর আসতে থাকে। সন্ধ্যা গড়াতেই কানায় কানায় পূর্ণ হয় উঠে যমুনার পাড়।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় যমুনা নদীর পাড়ে হাজার হাজার হিন্দু-মুসলমানের উপস্থিতিতে সিরাজগঞ্জ শহরের দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয়। প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণ করতে যমুনা পাড়ে পুলিশের কড়া পাহারা বসানো হয়। একইসঙ্গে র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করে।

সন্ধ্যার দিকে শহরে শুভ বিজয়ার বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পূজা উদযাপন পরিষদ আয়োজিত শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় নেতা অ্যাড.বিমল কুমার দাস, জেলার সভাপতি সন্তোষ কুমার কানু ও সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা।

শোভাযাত্রা শেষে যমুনার বুকে বিসর্জন দেওয়া হয় দুর্গা প্রতিমাকে। এ সময় হাজার হাজার হিন্দুর পাশাপাশি অসংখ্য মুসলমান সম্প্রদায়ের মানুষও এ বিসর্জনের দৃশ্য উপভোগ করেন।

এ সময় অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, ‘শেখ হাসিনার সরকার আমলে শান্তিপূর্ণভাবে হিন্দুরা শারদীয়া দুর্গোৎসব পালন করতে পারছেন। শারদীয়া দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশই তারই প্রমাণ।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

সৈয়দপুরে বর্ণিল রথযাত্রা উদযাপন 

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? বাকিরা কে কত পাবে?

এপস্টেইনের সঙ্গে গোয়েন্দাদের যোগাযোগ নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন ভ্যান্স

র‍্যাবের সাবেক এএসপি মাসুদুর বরখাস্ত

পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে মিলবে ইনক্রিমেন্ট, সচিব কমিটিতে সিদ্ধান্ত

অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট

আলোচনার আড়ালে থাকা এক সৎ কর্মকর্তার বিদায়

শান্তিচুক্তি আলোচনা ভেস্তে দিতে অর্থায়ন ইসরায়েলের, অভিযোগ ভ্যান্সের

১০

‘রাজপথ দেখেই যাবে সাঈদ’ ট্রলিতে মরদেহ নিয়ে শুরু হয়েছিল সেই মিছিল

১১

তারকাখ্যাতির ৪৩ বসন্তে ক্যাটরিনা

১২

দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১ 

১৩

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৪

মেসির সঙ্গে কী নিয়ে লেগেছিল, মুখ খুললেন বেলিংহ্যাম

১৫

‘ইরানে হামলা হলে পুরো অঞ্চলের অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে’

১৬

শীতলক্ষ্যায় নিখোঁজ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

১৭

আমি কারও জমি দখল করিনি: কাফি

১৮

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

১৯

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা সেই সুহি মাইলস্টোনের ছাত্রী নয়

২০
X