ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৭:৩৩ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবলীগ নেতা

দুধ দিয়ে গোসল করছেন যুবলীগ নেতা বাবলু মিয়া। ছবি : কালবেলা
দুধ দিয়ে গোসল করছেন যুবলীগ নেতা বাবলু মিয়া। ছবি : কালবেলা

২১ বছর ধরে রাজনীতি করলেও ভালো কোনো পদ না পাওয়ার ক্ষোভে রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার ২১নং ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া।

বুধবার (২৫ অক্টোবর) ঢোলার বাজার এলাকায় কয়েকশ মানুষের সামনে তিনি ১ মণ দুধ দিয়ে গোসল করে যুবলীগের রাজনীতি থেকে বিদায় নেন।

৫০ বছর বয়সী বাবলু ২১নং ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ধর্মপুর (ঢোলারহাট বাজার) এলাকার হোসেন আলীর ছেলে।

এ বিষয়ে তিনি বলেন, প্রায় ২৫ বছর ধরে যুবলীগ করে আসছি। কিন্তু তারপরও দল আমাকে মূল্যায়ন করেনি। তাই আমি এই দল ছেড়ে দিতে চাই। সেই সঙ্গে ঘোষণা দিচ্ছি, আমি আর রাজনীতি করব না। এতদিন রাজনীতি করতে গিয়ে যদি কারও ক্ষতির কারণ হয়ে থাকি তাহলে ক্ষমা চাই। আমাকে ক্ষমা করবেন। আমি নিজেকে পরিশুদ্ধ করে স্বাভাবিক জীবনে ফিরতে চাই।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X