দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৩:০১ এএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় সীমান্তে সোনার বার জব্দ

চুয়াডাঙ্গায় সীমান্তে সোনার বার জব্দ। ছবি : সংগৃহীত
চুয়াডাঙ্গায় সীমান্তে সোনার বার জব্দ। ছবি : সংগৃহীত

পাচারকালে চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্তে ২ কেজি ৩৮৪ গ্রাম ওজনের ছোট বড় ৫টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিজিবি (৬ব্যাটালিয়ন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে চোরাকারবারীরা চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ঝাঝাডাঙ্গা গ্রামের মধ্যে দিয়ে স্বর্ণ পাচার করবে। এমন খবর পেয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসির সার্বিক দিক নির্দেশনায় সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক মো. রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত মেইন পিলার ৭৯ হতে আনুমানিক ২ কিমি বাংলাদেশের অভ্যন্তরে ঝাঝাডাঙ্গা ঈদগাহ সংলগ্ন কবরস্থানের পশ্চিম পার্শ্বে আম বাগানের মধ্যে এ্যাম্বুশের জন্য অবস্থান করে।

দুপুর ১২ টার দিকে সন্দেহজনকভাবে ওই এলাকা দিয়ে একজন ব্যক্তিকে সীমান্তের শূণ্য লাইনের দিকে যেতে দেখলে বিজিবি টহল দল তাকে ধাওয়া করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি হাতে থাকা সাদা রংয়ের একটি শপিং ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। এরপর জব্দকৃত সাদা রংয়ের শপিং ব্যাগটি তল্লাশি করে স্কচটেপ দ্বারা মোড়ানো ৩টি প্যাকেট হতে ২ কেজি ৩৮৪ গ্রাম (২০৪ দশমিক ৩৯ ভরি) ওজনের ছোট বড় ৫টি স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয়।

এ ব্যপারে নায়েক মো. রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা একটি মামলা করেছে। জব্দ করা স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১০

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১১

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১২

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৩

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৪

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৫

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৬

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৭

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৮

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৯

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

২০
X