সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতাকে মারপিট করে পুলিশে দিল এমপির সমর্থকরা

প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন আহত যুবদল নেতা গোলাম কিবরিয়া। ছবি : কালবেলা
প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন আহত যুবদল নেতা গোলাম কিবরিয়া। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের বেলকুচিতে গোলাম কিবরিয়া নামে এক যুবদল নেতাকে মারপিটের পর পুলিশে দিল স্থানীয় সংসদ সদস্য মমিন মণ্ডলের সমর্থকরা।

বেলকুচি পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও এমপি মমিন মণ্ডলের ব্যক্তিগত সহকারী সেলিম সরকারের ভাই আল আমিন বাবু ওরফে বাঘা বাবু ও বেলকুচি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানার বিরুদ্ধে যুবদল নেতাকে মারপিটের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকায় মহাসমাবেশে যাওয়ার পথে বেলকুচির মুকুন্দগাঁতী এলাকায় বেলকুচি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়াকে পেটানো হয়। আহত অবস্থায় বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়ি চলে যান। বৃহস্পতিবার গভীর রাতে চন্দনগাঁতীর বাড়ি থেকে কিবরিয়াকে অসুস্থ অবস্থায় পুলিশে ধরিয়ে দেন বাঘা বাবু ও মাসুদ।

বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা মাসুদ রানা ও বাঘা বাবুকে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ উল্লেখ করে বলেন, এরা এমপির লোক। দলের নাম ভাঙিয়ে বিএনপি নেতাকর্মী ও ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করছে। যুবদল নেতা কিবরিয়াকে তারা মেরেছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, গোলাম কিবরিয়া বৃহস্পতিবার দুপুরে মহাসমাবেশের উদ্দেশে রওনা হয়েছিলেন। তাকে দিনে দুপুরে পিটিয়ে আহত করে সরকারি দলের ক্যাডাররা। তিনি হাসপাতালে ভর্তি হলে সেখানে পুলিশি গ্রেপ্তারের ভয়ে বাড়িতে যান। রাত ৩টার দিকে বাড়ি থেকে ধরে এনে পুলিশে দেওয়া হয়।

তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। কিন্তু আমাদের পথে পথে বাধা ও নির্যাতন করা হচ্ছে। সিরাজগঞ্জের অন্তত ২৫ জন নেতাকর্মীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আমরা পুলিশের কাছে দাবি জানাই, তারা নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন যেন করেন।

এ ব্যাপারে বাঘা বাবুর ভাই ও আব্দুল মমিন মণ্ডল এমপির ব্যক্তিগত সহকারী সেলিম সরকার বলেন, স্থানীয় ছেলেরা গোলাম কিবরিয়াকে মারপিট করেছে শুনেছি। ঘটনাস্থলে আমার ভাই ছিল না।

বেলকুচি থানার ওসি আনিসুর রহমান বলেন, ২০১৩ ও ২০১৪ সালের দুটি নাশকতার মামলার আসামি কিবরিয়াকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X