মোংলা প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৭:৫০ এএম
অনলাইন সংস্করণ

মোংলায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে ২ বিদেশি জাহাজ

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে ২ বিদেশি জাহাজ মোংলায়। ছবি : কালবেলা
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে ২ বিদেশি জাহাজ মোংলায়। ছবি : কালবেলা

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারি ও ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে একসঙ্গে দুই জাহাজ। এর মধ্যে এমভি মিলেনা শনিবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে এবং এমভি আন্কা স্কাই দুপুর ১টায় বন্দরের ৭ নম্বর জেটিতে ভেড়ে।

এই জাহাজ দুইটি থেকে দুপুর ২টায় একসঙ্গে পণ্য খালাসের কাজ শুরু হয়। পরে খালাসকৃত এ পণ্য সড়কপথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ডিপোতে। বিদেশি এই জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী জানান, ৯৩১ প্যাকেজের ১৫১৯ টন ওজনের মেশিনারি ও ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে গত ৮ অক্টোবর রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে রাশিয়ান পতাকাবাহী জাহাজ এম,ভি মিলেনা। এরপর মিলেনা জাহাজটি শনিবার বেলা সাড়ে ১১টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে।

অপরদিকে ৪৪১ প্যাকেজের ১৪৫৩ টন মেশিনারি ও ইলেকট্রিক্যাল মালামাল নিয়ে গত ৩ অক্টোবর রাশিয়ার একই বন্দর (নভোরোসিয়েস্ক) থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে ভ্যানুয়াটি পতাকাবাহী জাহাজ এম,ভি আনকা স্কাই। আনকা স্কাই শনিবার দুপুর ১টায় মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে।

রূপপুরের মালামাল নিয়ে আসা এই জাহাজ দুইটি থেকে শনিবার দুপুর ২টায় একসঙ্গে পণ্য খালাসের কাজ শুরু করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিপিং এজেন্ট প্রতিনিধি সাধন কুমার চক্রবর্তী। তিনি আরও বলেন, জাহাজ থেকে খালাস করে গুরুত্বপূর্ণ ও মূল্যবান এ মেশিনারি এবং ইলেকট্রিক্যাল পণ্য বন্দর জেটি নামিয়ে রাখা হচ্ছে। পরে এ পণ্য সড়ক পথে নেওয়া হবে ‍রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোতে।

এর আগে গত ৩ অক্টোবর এম,ভি ইয়ামাল অরলান আর ১৬ সেপ্টেম্বর এম,ভি স্যাপোডিলা রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজবেকিস্তানের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১০

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১১

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১২

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৩

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৪

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৫

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৬

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৭

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X