লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৭:৫৯ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে হরতালে মাঠে নেই বিএনপি-জামায়াত, সতর্ক পুলিশ

লক্ষ্মীপুরের সড়কে পুলিশের অবস্থান। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরের সড়কে পুলিশের অবস্থান। ছবি : কালবেলা

বিএনপি-জামায়াত আজ রোববার (২৯ অক্টোবর) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। এ দিন সকাল ৬টা থেকে লক্ষ্মীপুর জেলা শহরসহ বিভিন্ন এলাকার পয়েন্টগুলো ঘুরে দল দুটির কোনো নেতাকর্মীকে সড়কে দেখা যায়নি। তবে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সড়কে অন্যান্য দিনের তুলনায় আঞ্চলিক যানবাহন চলাচল কিছুটা কম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস।

সড়ক ঘুরে দেখা গেছে, বিভিন্ন সড়কে ছোট ও মাঝারি ধরনের সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস ও পিকআপে যাত্রী পরিবহন করছে। এ ছাড়া মালবাহী ট্রাক চলাচল আগের মতোই চলছে। শহরের উত্তর স্টেশন বাসস্ট্যান্ডে লক্ষ্মীপুর থেকে ঢাকা ও চট্টগ্রাম অভিমুখী বাসগুলো পার্কিংয়ে থাকতে দেখা গেলেও বিআরটিসির ঢাকামুখী বাসস্ট্যান্ড থেকে সড়কে বেরিয়ে যেতে দেখা গেছে।

জেলা শহরসহ জেলার বিভিন্ন সড়কে অনেকটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। জীবনযাত্রাও স্বাভাবিক রয়েছে।

এদিকে হরতালে সড়কে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অপরদিকে রাতে শহরে হরতালবিরোধী বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ বি সিদ্দিকী জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সড়কে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মহড়া থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ কোটি টাকা আত্মসাৎ / ফাস্ট গ্রুপের সিইও রাফের জামিন বাতিল, কারাগারে

শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনাও কখনো নরওয়ের বিপক্ষে জিততে পারেনি

চাঁদপুরে লেক থেকে ৩ বস্তা কোরআন উদ্ধার

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন

পশ্চিমবঙ্গে ‘অ্যান্টি-গুন্ডা বিল’ পাস, প্রশাসনের ক্ষমতা বৃদ্ধি নিয়ে বিতর্ক

স্মৃতিতে জুলাই / গ্রেপ্তারের পর পুলিশ বলে, ‘জ্বালাইয়া দিছোস দেশটা, এবার বুঝবি মজা!’

বরিশালের নতুন ডিসি মামুন

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টসহ জাপানি প্রতিনিধিদলের সাক্ষাৎ

শফিকুর রহমানের আসনে উন্নয়নের দেখভাল করবেন মীর শাহে আলম

ঢাবির গবেষণা প্রকল্পে বাজেট বাতিলে সাদা দলের উদ্বেগ

১০

ডুয়েট শিক্ষক সমিতির নেতৃত্বে সিরাজুল-মাহফুজ 

১১

জুলাই শহীদদের স্মরণে ভাসানী জনশক্তি পার্টির মাসব্যাপী কর্মসূচি

১২

রামিসার মায়ের চিকিৎসায় পাশে থাকার আশ্বাস ডা. রফিকের

১৩

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফিরল ফ্রান্স

১৪

বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ 

১৫

সামার ২০২৬ সেমিস্টারের নবাগতদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি

১৬

স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৭

স্পাইডারম্যানের সঙ্গে মেসির জুটি, নেটদুনিয়ায় ঝড়

১৮

‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

১৯

চীনে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন রাশিয়ার সেনারা, গোপন নথি ফাঁস

২০
X