জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
সাংবাদিক নাদিম হত্যা

রিমান্ড শেষে আদালতে বাবু 

বাবুকে আদালতে নিচ্ছে গোয়েন্দা পুলিশের সদস্যরা। ছবি : কালবেলা
বাবুকে আদালতে নিচ্ছে গোয়েন্দা পুলিশের সদস্যরা। ছবি : কালবেলা

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউপির বরখাস্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে।

শুক্রবার (২৩ জুন) সকালে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালতে তোলা হয়।

৫ দিনের রিমান্ড শেষে সকালে জামালপুর জেলা আদালতে হাজির করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে সাংবাদিক নাদিম হত্যায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বাবু। সে মতে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আবেদন করে ডিবি।

ডিবি পুলিশের ওসি আরমান আলী কালবেলা জানান, এখনো বাবু বিচারকের এজলাসে আছে। এখনো সিদ্ধান্ত আসেনি।

গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ পৌর শহরের পাট হাটি এলাকায় বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও একাত্তর টেলিভিশনের বকশীগঞ্জ সংবাদদাতা সাংবাদিক নাদিমের উপর হামলা করে একদল সন্ত্রাসী। আহত নাদিমকে প্রথমে জামালপুর এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৫ জুন বিকেল তিনটায় ময়মনসিংহের মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক নাদিমের মৃত্যু হয়।

এ ঘটনায় বকশীগঞ্জের সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান (বরখাস্ত) মাহমুদুল আলম বাবু ও তার ছেলে রিফাতসহ ২২ জনের নামে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী মনিরা বেগম। এ মামলায় বাবুসহ ১৩ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১০

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১১

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১২

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৪

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৫

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৬

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৭

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৮

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৯

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

২০
X