কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ঢিলেঢালা চলছে বিএনপির অবরোধ

বিএনপির ডাকা অবরোধে গাজীপুরের ফাঁকা সড়কে টহল দিচ্ছে পুলিশের গাড়ি। ছবি : কালবেলা
বিএনপির ডাকা অবরোধে গাজীপুরের ফাঁকা সড়কে টহল দিচ্ছে পুলিশের গাড়ি। ছবি : কালবেলা

সরকার পতনের একদফা দাবি, মহাসমাবেশে হামলা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের প্রতিবাদে গাজীপুরে বিএনপির ডাকা অবরোধ অনেকটা ঢিলেঢালাভাবে চলছে।

কর্মসূচির কারণে সড়ক মহাসড়কে দূরপাল্লার যানবাহন কম চললেও মিনিবাস ও অন্যান্য হালকা যানবাহন চলাচল করছে। বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার বাস কম চলাচল করছে। তবে আন্তঃজেলা বাস, মিনিবাস ও হালকা যানবাহন চলাচল করছে। অফিসগামী মানুষ, পোশাক শ্রমিকসহ অন্যান্য শ্রেণিপেশার মানুষ এসব যানবাহনে চড়ে গন্তব্যে পাড়ি দিচ্ছেন।

পোশাক কারখানা, বিপণিবিতান, দোকানপাট ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে। এ ছাড়া ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অবরোধ ও গাড়ি কম থাকায় ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। অনেকে বেশি ভাড়া দিয়ে ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন।

এদিকে শ্রমিক অসন্তোষের কারণে মহানগরের বেশকিছু কারখানা বন্ধ রেখেছে কারখানা কর্তৃপক্ষ। পোশাক কারখানায় অসন্তোষ ও বিএনপির কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এমন দাবি করে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান বলেছেন, অবরোধে এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস সড়কসহ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া শিল্প পুলিশ, র‌্যাব কাজ করছে। টহলে রয়েছেন বিজিবি সদস্যরা।

এদিকে গত রাতে মহানগরের কলেজপাড়া এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় রাজা বাদশা নামে অপর একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া সকালে হাড়িনাল এলাকায় একটি ডেলিভারি ভ্যানে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘বিপর্যয়’ বললেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী

সংসদে শিক্ষামন্ত্রী / শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান, প্রয়োজনে ফের পরীক্ষা

মার্কিন হামলায় ইরানে একই পরিবারের ৩ সদস্য নিহত

গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-ফসলি জমি

ইরানের রাষ্ট্রদূতকে তলব করল ভারত

বৈঠকে বসেছে লেবানন-ইসরায়েল, আলোচনার কেন্দ্রে যে বিষয়

যে ৫ অভ্যাস নীরবে হাড় দুর্বল করে

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকির ব্যবহার

‘আমি কে, তুমি কে, মুরগি মুরগি’ স্লোগানে মুখর বরিশাল-ঢাকা মহাসড়ক

১০

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অবরোধ, অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

১১

ব্যবসায়ীকে তুলে নিয়ে কান কামড়ে দিলেন বিএনপি নেতা

১২

রাতে ভাত খাওয়া ভালো নাকি ক্ষতি? জানালেন পুষ্টিবিদ

১৩

বিছানায় পড়েছিল গৃহবধূর লাশ, হদিস নেই স্বামী-সন্তানের

১৪

আইআরজিসিকে নিয়ে যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত অযৌক্তিক: ইরান

১৫

সরকার পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করেছে: রিজভী

১৬

পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

১৭

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা চীনের

১৯

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

২০
X