মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে মাঠে নেই বিএনপি, সতর্ক পুলিশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢিলেঢালা ভাবে অবরোধ। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢিলেঢালা ভাবে অবরোধ। ছবি : কালবেলা

বিএনপির ডাকা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঢিলেঢালে ভাবে পালিত হচ্ছে। রাস্তায় দূরপাল্লার যানবাহনের পরিমাণ কম হলেও তিন চাকার পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। চলছে পরিবহনও।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে রায়গঞ্জের চান্দাইকোনা, ভুইয়াগাতি,ঘুড়কা ও সাহেবগঞ্জ অংশে মহাসড়কে এমনই চিত্র দেখা যায়। তবে অবরোধ হরতালের পক্ষে বিএনপি জামায়াত-শিবিরের কোনো নেতাদের মহাসড়কে দেখা যায়নি।

এদিকে হরতাল অবরোধের সমর্থনে রায়গঞ্জে দলটির নেতাকর্মীদের বিক্ষোভের আশঙ্কায় সকাল থেকেই নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। নাশকতা এড়াতে শক্ত অবস্থানে মাঠে রয়েছে রায়গঞ্জ থানা পুলিশ।

অপরাদিকে জ্বালাও, পোড়াও, অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর ও হত্যা এবং হরতাল-অবরোধের প্রতিবাদে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা, ভুইয়াগাতি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়েছে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য আর জনগণের জানমালের ক্ষতি করছে। যারা এদেশের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করা হবে।

রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, যান চলাচল স্বাভাবিক রয়েছে। রায়গঞ্জের অংশে বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তায় মাঠে রয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১০

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১১

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১২

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৩

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৪

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৫

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৬

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৭

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৮

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

২০
X