পার্বতীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত এক

দিনাজপুরে জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত এক

দিনাজপুরের পার্বতীপুরে জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবু বক্কর সিদ্দিক (৭৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এসময় আবু বক্করের ভাই আবু কালাম (৬৫) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৩ জুন) দুপুরে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের খিয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পলাশবাড়ী ইউনিয়নের ধোবাকল পাইকারপাড়া গ্রামের মৃত আমিনুর রহমানের ছেলে হলেন, নিহত আবু বক্কর সিদ্দিক ও আহত আবু কালাম।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ধোবাকল পাইকারপাড়া গ্রামের হেজাব উদ্দিনের ছেলে হাদিকুল ইসলামের সঙ্গে আবু বক্কর সিদ্দিকের পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে ধরে শুক্রবার (২৩ জুন) সকালে আবু বক্কর সিদ্দিকসহ তার পরিবারের লোকজন ওই জমিতে যায়।

এ খবর জানতে পেরে দুপুর ১২টার দিকে হাদিকুলের নেতৃত্বে মহিবুল, মিলনসহ সাত/আটজন গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলেই নিহত হন এবং আবু কালাম গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু বক্কর সিদ্দিককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আবু কালামের অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১০

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১১

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১২

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৩

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৪

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৬

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৭

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৮

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৯

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

২০
X