বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জমি নিয়ে বিরোধ, হামলায় প্রবাসী যুবক নিহত

নিহত মাহবুল হোসেন। ছবি : সংগৃহীত
নিহত মাহবুল হোসেন। ছবি : সংগৃহীত

জমি নিয়ে বিরোধের জেরে হামলায় মাহবুল হোসেন নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কালা-লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত মাহবুল হোসেন (৪০) কালা গ্রামের সাবদার বিশ্বাসের ছেলে। তিনি কম্বোডিয়ার প্রবাসী ছিলেন। সম্প্রতি ছুটিতে তিনি বাড়িতে এসেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সামাজিক নেতা হুমায়নের সমর্থক সিরাজ মোল্লার কাছ থেকে জমি লিজ নিয়ে চাষাবাদ করতেন জিয়ারুল ইসলামের সমর্থক বাটুল বিশ্বাস। সম্প্রতি সিরাজ মোল্লা তার জমি ফেরত নিতে বাটুল বিশ্বাসকে লিজের টাকা ফেরত দেন। কিন্তু ওই জমিতে ফসলের আবাদ থাকায় ফসল না তোলা পর্যন্ত জমি ফেরত দিতে আপত্তি করেন বাটুল বিশ্বাস।

এ নিয়ে সিরাজ মোল্লার লোকজন জমির দখল নিতে শনিবার সকালে জড়ো হয়। একপর্যায়ে বাটুল বিশ্বাস ও সিরাজ মোল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে মাঠ থেকে বাড়ি ফেরার পথে জিয়ারুলের চাচাতো ভাই ও বাটুলের সমর্থক কম্বোডিয়ার প্রবাসী মাহবুল হোসেনকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সিরাজ মোল্লা ও হুমায়নের সমর্থকরা।

পরে স্থানীয়রা মাহবুল হোসেনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে মাহবুল হোসেনের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য আলম মিয়া কালবেলাকে বলেন, জমিজমা নিয়ে বিরোধের বিষয়ে শুক্রবার রাতে স্থানীয় মাতব্বরসহ আমরা উভয়পক্ষকে নিয়ে বসেছিলাম। আজ (শনিবার) এ বিষয়ে মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে আহত ও জখম অবস্থায় মাহবুল হোসেনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, জমির লিজ ফেরত নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে একজন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X