ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

বড় ভাইয়ের পিঁড়ির আঘাতে আহত চুন্নুকে বাঁচানো গেল না

নিহত আজহারুল ইসলাম চুন্নু। ছবি : সংগৃহীত
নিহত আজহারুল ইসলাম চুন্নু। ছবি : সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের পিঁড়ির আঘাতে আহত ছোট ভাই আজহারুল ইসলাম চুন্নু (৩০) মারা গেছেন। এরপর থেকে ঘাতক বড় ভাই সুমন পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে নগরীর ধোপাখলা এলাকার নেক্সাস হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত আজহারুল ইসলাম চুন্নু নগরীর শম্ভুগঞ্জ এলাকার হযরত আলীর ছেলে। নিহতের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে থানায় মামলা করবেন বলে জানা যায়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর সকালে নগরীর শম্ভুগঞ্জের রেলস্টেশন এলাকায় জমি নিয়ে বিরোধে দুই ভাইয়ের মধ‍্যে মারামারি হয়। মারামারির সময় বড় ভাই সুমান কাঠের তৈরি বসার পিঁড়ি দিয়ে ছোট ভাই আজহারুল ইসলাম চুন্নুর মাথায় আঘাত করার সঙ্গে সঙ্গেই মাটিতে সে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা চুন্নুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নগরীর ধোপাখলা এলাকার নেক্সাস হাসপাতালের ভর্তি করেন। হাসপাতালে সাত দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

পরে হাসপাতাল থেকে স্বজনরা নিহতের মরদেহ বাড়িতে নিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম কালবেলাক বলেন, মারামারির ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আগে কেউ থানায় কোনো অভিযোগ করেনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতরা সবাই পলাতক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১০

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১১

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১২

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৩

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৪

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১৫

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১৬

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১৭

আত্মসমর্পণ করলেন আমির হামজা

১৮

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

১৯

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

২০
X