পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে বিএনপির ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

লালমনিরহাট থানা। ছবি : সংগৃহীত
লালমনিরহাট থানা। ছবি : সংগৃহীত

বিএনপির ডাকা হরতালে নাশকতার অভিযোগে লালমনিরহাটে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত ১৫ জন বিএনপির নেতাকর্মীর মধ্যে হাতীবান্ধায় ৪ জন, কালীগঞ্জে ১জন আদিতমারীতে ৪ জন ও সদর উপজেলায় ৫ জন এবং পাটগ্রামে ১ জন।

এদিকে লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান, বিএনপির ডাকা হরতালে নাশকতা করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী ও সাপ্টিবাড়িতে এবং লালমনিরহাট রংপুর মহাসড়কের মহেন্দ্রনগরে বিএনপি কর্মীরা গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতা করে জনমনে আতংক সৃষ্টি করে। এ সময় বিএনপি কর্মীরা আ.লীগের কয়েকজনকে কুপিয়ে গুরুতর আহত করে। আহতদের মধ্যে মহেন্দ্রনগরের যুবলীগ নেতা জাহাঙ্গীর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পুলিশ প্রশাসনের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা জানান, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করার জন্য বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। মামলা দিয়ে এবং নেতাকর্মীদের গ্রেপ্তার করে বিএনপির শান্তিপূর্ণ আনন্দোলন বন্ধ করা যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁচাবাজারে অস্থিরতা, মাছ-মুরগির চড়া দাম

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

মা ও তিন মেয়েকে হত্যা: প্রত্যক্ষদর্শীর বর্ণনায় লোমহর্ষক সেই মুহূর্ত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

১০

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

১১

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

১২

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

১৩

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

১৪

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

১৫

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

১৬

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

১৭

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

১৮

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১৯

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

২০
X