কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি এমপি কিনে অপপ্রচার চালাচ্ছে বিএনপি : রুহুল হক

বিদেশি এমপি কিনে অপপ্রচার চালাচ্ছে বিএনপি : রুহুল হক

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক বলেছেন, বিভিন্ন দেশের কয়েকজন সংসদ সদস্যকে (এমপি) কিনে আন্তর্জাতিক পর্যায়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। তারা ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। দেশে আন্দোলনের মাধ্যমে রাজনৈতিকভাবে কোনো অবস্থান করতে না পারায় টাকা দিয়ে বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগ করেছে।

আজ শুক্রবার (২৩ জুন) বিকেল সাড়ে ৫টায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

রুহুল হক বলেন, যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসানীতি নিয়ে আওয়ামী লীগ ও সরকার ভীত নয়। কারণ আমরা সর্বদা সংবিধান, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। যদি এই ভিসানীতি যথাযথভাবে প্রয়োগ হয়, তাহলে বিএনপি নেতাকর্মীদের এর আওতায় আসার আশঙ্কা রয়েছে। কেননা তারা বরাবরই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করছে। তারা নির্বাচনী ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে ও নির্বাচন প্রতিরোধের নামে সন্ত্রাসের মাধ্যমে সাংবিধানিক রাজনীতির অচলাবস্থা সৃষ্টির পাঁয়তারা করে আসছে।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর তথ্য তুলে ধরে তিনি বলেন, ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা যেন সেই হারানো স্বাধীনতা ফিরিয়ে আনার জন্যই। তাদের নেতৃত্বে আমরা ১৯৭১ সালে স্বাধীন হয়েছি। সে কারণে এই দিনটি বাঙালি জাতি ও বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ ৭৪ বছরের পথ চলায় বাঙালি জাতির সব অর্জনের সঙ্গে জড়িয়ে আছে।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভু চরণ মণ্ডল। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মো. সামছুল আলম। এ ছাড়া আরও বক্তব্য দেন আশাশুনি থানার ওসি মো. মমিনুল ইসলাম, মসলেমা খাতুন মিলি, প্রভাষক মাহবুব হক ডাবলু, প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু, শাহনেওয়াজ ডালিম, এস এম হোসেনুজ্জামান, স ম সেলিম রেজা মিলন, শেখ মিরাজ আলী, আব্দুল আলিম মোল্যা, ওমর সাকি পলাশ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X