কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নারীদের একমাত্র কাজ স্বামীর সঙ্গে থেকে সন্তান জন্মদান : প্রার্থীর বিতর্কিত মন্তব্য

বিজয় ভাষণের সময় সিপিএম প্রার্থী। ছবি : সংগৃহীত
বিজয় ভাষণের সময় সিপিএম প্রার্থী। ছবি : সংগৃহীত

পঞ্চায়েত ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হয় সিপিএম এবং ‘ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট’-এর অন্যতম জোট সঙ্গী ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল)। শেষমেশ ৪৭ ভোটে জয়ী হন কেরালার মলপ্পুরমের থেন্নেলা পঞ্চায়েতের সিপিএম প্রার্থী সৈয়দ আলি মজিদ। সব কিছু ঠিকঠাকই মনে হচ্ছিল। কিন্তু বিজয় মিছিলে তার দেওয়া বক্তব্যে সৃষ্টি হলো বিতর্ক।

মজিদ সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক ছিলেন। ভোটে প্রতিদ্বন্দ্বিতার জন্য ওই পদ থেকে ইস্তফা দেন। ৬৬৬টি ভোট পেয়ে ৪৭ ভোটে আইইউএমএল প্রার্থীকে পরাজিত করেন। তার পরেই এই মন্তব্য করেছেন তিনি। ইতোমধ্যে আইইউএমএল সিপিএম নেতার মন্তব্যের কড়া নিন্দা করেছে। তবে এই বিতর্কে কেরালা সিপিএম নেতৃত্বের এ পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, মজিদের বিরুদ্ধে আইইউএমএল দাঁড় করিয়েছিল নারী প্রার্থীকে। তাকে কটাক্ষ করতে গিয়ে সিপিএম প্রার্থীর মন্তব্য, নারীদের কাজ কেবল স্বামীর শয্যায়। তারা প্রকাশ্যে ... (অপ্রকাশযোগ্য) পারেন না। আমাদের দলেও অনেক বিবাহিত নারী আছেন। তাদের সংসার আছে। শুধু ভোটে জেতার জন্য নারীদের ব্যবহার করে না সিপিএম। কিন্তু প্রতিদ্বন্দ্বীরা সেটা করেছেন।

বিজয়ী প্রার্থীর ঘোষণা, ২০, ২৫ এমনকি ২০০, যত জন নারী প্রার্থীকেই ভোটে দাঁড় করান না কেন, আমাদের বাড়িতেও তো বিবাহিত নারীরা আছেন। ঠিক এই কারণেই বিয়ের আগে পারিবারিক ঐতিহ্য যাচাই করে নেওয়া হয়। একটি ভোট পেতে কিংবা একটি ওয়ার্ডে জয়লাভের জন্য অন্য পুরুষদের সামনে তাদের দাঁড় করানো হয় না। আমাদের বাড়ির নারীদের বিয়ে হয়েছে, সন্তানদেরও বিয়ে হয়েছে। নারীদের কাজ স্বামীর সঙ্গে থেকে সন্তান জন্ম দেওয়া।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

'প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে'

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১০

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১২

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৩

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৪

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৫

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৬

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৭

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৮

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

১৯

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

২০
X