বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পর্দায় কাউকে চুমু খাবেন না জর্জ ক্লুনি

জর্জ ক্লুনি। ছবি : সংগৃহীত
জর্জ ক্লুনি। ছবি : সংগৃহীত

হলিউডের চিরসবুজ রোমান্টিক হিরো জর্জ ক্লুনি কি তবে প্রেমের গল্পকে বিদায় জানাচ্ছেন? উত্তরটা সম্ভবত ‘হ্যাঁ’। বড় পর্দায় আর রোমান্টিক চরিত্রে দেখা যাবে না তাকে— এমনই ইঙ্গিত দিলেন ৬৩ বছর বয়সী এই তারকা। এমনকি সিনেমায় আর ‘মেয়েদের চুম্বন করবেন না’ বলেও স্পষ্ট জানিয়ে দিলেন ক্লুনি।

সম্প্রতি ‘ডেইলি মেইল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, স্ত্রী আমাল ক্লুনির সঙ্গে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

‘পল নিউম্যানের পথ অনুসরণ করছি’ ক্লুনি বলেন, “আমি পল নিউম্যানের পথ অনুসরণ করার চেষ্টা করছি, আর মেয়েদের চুম্বন করছি না। যখন আমি ৬০-এ পৌঁছালাম, তখন স্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলি। আমি বলেছিলাম, দেখো– আমি এখনো বাস্কেটবল খেলতে পারি, ২৫ বছরের ছেলেদের সঙ্গেও খেলি, শারীরিকভাবে ফিট আছি। কিন্তু ২৫ বছর পরে আমি ৮৫ হব।”

তরুণদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্তের ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিলেন ক্লুনি। চলতি বছরের মার্চে জনপ্রিয় অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এ তিনি জানিয়েছিলেন, এখন থেকে আর রোমান্টিক সিনেমায় অভিনয়ের ইচ্ছা নেই তার। বরং নতুন প্রজন্মের হলিউড অভিনেতাদের জন্য জায়গা করে দিতে চান।

নিজের অবস্থান পরিষ্কার করে ক্লুনি বলেন, “আমার বয়স এখন ৬৩। আমি ২৫ বছরের তরুণ অভিনেতাদের সঙ্গে প্রতিযোগিতা করতে চাই না। সেটা আমার কাজ নয়। আমি আর রোমান্টিক সিনেমা করব না।”

রোমান্টিক ইমেজের ইতি একসময়ের হলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক অভিনেতা হিসেবে পরিচিত জর্জ ক্লুনির ঝুলিতে রয়েছে একাধিক স্মরণীয় প্রেমের ছবি। ‘ওয়ান ফাইন ডে’, ‘আউট অব সাইট’, ‘আপ ইন দ্য এয়ার’ এবং হাল আমলের ‘টিকিট টু প্যারাডাইস’ তার ক্যারিয়ারের উজ্জ্বল নক্ষত্র। বিশেষ করে ১৯৯৬ সালে মাইকেল হফম্যান পরিচালিত ‘ওয়ান ফাইন ডে’ তাকে রোমান্টিক নায়ক হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গিয়েছিল। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, সেই চিরচেনা প্রেমিকের রূপে আর দেখা মিলবে না এই তারকার।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১২

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৩

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৪

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৫

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৬

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৭

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৮

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৯

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

২০
X