রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে অবরোধে ককটেল বিস্ফোরণ ছাত্রদলের

রাজশাহীতে ককটেল বিস্ফোরণের পর পুলিশের অবস্থান। ছবি : কালবেলা
রাজশাহীতে ককটেল বিস্ফোরণের পর পুলিশের অবস্থান। ছবি : কালবেলা

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের তৃতীয় দিনে রাজশাহীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে মহানগরীর বিনোদপুরে ফাঁকা সড়কে ছাত্রদল ককটেলের এ বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাজশাহী মহানগরীর বিনোদপুর বাজারে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করে ছাত্রদল। ছাত্রদলের সেই মিছিল থেকে ককটেল বিস্ফারণ ঘটানো হয়। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই অবরোধ পালনকারীরা সড়ক থেকে চলে যায়।

এদিকে অবরোধের কারণে রাজশাহী মহানগরীর বিনোদপুর, তালাইমারী, ভদ্রা স্মৃতি অম্লান মোড়, শিরোইল বাস টার্মিনাল, সাহেববাজার, লক্ষ্মীপুর, কোর্ট এলাকাসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়ন রয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম জানান, রাজশাহীতে অবরোধকে কেন্দ্র করে আজও কোনো সহিংসতা বা নাশকতার খবর পাওয়া যায়নি। সকালে মহানগরীর বিনোদপুর বাজার এলাকায় ছাত্রদল কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটালেও পুলিশ যাওয়ার আগেই তারা পালিয়েছে।

তিনি বলেন, রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কর্মসূচি ঘিরে তারা সর্বাত্মক সতর্ক অবস্থানে রয়েছেন। সরকারি স্থাপনায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে গত দুই দিনের মতো বৃহস্পতিবারও রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং শিরোইলে থাকা ঢাকা বাস টার্মিনাল থেকে ঢাকাসহ দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে আন্তঃজেলা রুটের বাস চলাচল করছে। অপরদিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকাসহ সব রুটে আন্তঃনগর ও লোকাল মেইল ট্রেন যথাসময়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলোমন দ্বীপপুঞ্জের বিশাল স্বর্ণের খনিতে ধস

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১০

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১১

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১২

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

১৩

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

১৪

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

১৫

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

১৬

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

১৭

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১৮

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১৯

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

২০
X