কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৮:১৯ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৮:৩৭ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে আরও ‍দুটি বাস, অটোরিকশায় আগুন

গাজীপুরের সড়কে সোমবার চলছে বাস। ছবি : কালবেলা
গাজীপুরের সড়কে সোমবার চলছে বাস। ছবি : কালবেলা

গাজীপুরে বিভিন্ন স্থানে আরও দুটি বাস ও একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৫ নভেম্বর) গভীর রাত ও সোমবার (৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এ ছাড়া বিএনপির ডাকা অবরোধ ঢিলেঢালাভাবে চলছে। মহাসড়কে দূরপাল্লার যানবাহনসহ আন্তজেলা মিনিবাস ও অন্যান্য হালকা যানবাহন চলাচল করছে। বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ২টার দিকে গাজীপুরের শিমুলতলী বটতলা এলাকায় একটি পার্কিং করা নিরাপদ পরিবহনের বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এর আগে রাতে শ্রীপুরে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া সোমবার ভোরে কালিয়াকৈর উপজেলার সফিপুরে শ্রমিকদের আনা নেওয়ার কাজে ব্যবহৃত মায়ের দোয়া নামের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘ভোরে দুর্বৃত্তরা সফিপুর এলাকার ঢালে মায়ের দোয়া পরিবহনে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হননি।’

এদিকে অবরোধের দ্বিতীয় দিনে সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার, আন্তজেলা বাস, মিনিবাস ও হালকা যানবাহন চলাচল করছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বাস, রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যে যাচ্ছেন। সড়ক-মহাসড়কে বেড়েছে সাধারণ মানুষের উপস্থিতি।

গাজীপুরে বিপণিবিতান, দোকানপাট ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে। এ ছাড়া ট্রেন চলাচল স্বাভাবিক। চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস সড়কসহ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন মহাসড়কে টহলে রয়েছে র‌্যাব ও বিজিবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত  / বাজারে এলো নতুন প্রজন্মের ‘যমুনা ওয়াশিং মেশিন’ 

ধৈর্য সম্পর্কে পবিত্র কোরআনের ১০ আয়াত

সদস্যদের সুরক্ষায় বিজেসির উদ্যোগ, স্বাস্থ্য বিমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়্যাল ফুটওয়্যার

প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী

চট্টগ্রামে বর্ষা যেন মৃত্যুফাঁদ

পেনাল্টির রাজ্যে আর্জেন্টিনা ‘রাজা’

সেমিফাইনালের আগে পুরোপুরি ফিট এমবাপ্পে: কোচ দেশম

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

আ.লীগপন্থি আইনজীবীদের ধাক্কা দিয়ে বের করার অভিযোগ বিএনপিপন্থিদের বিরুদ্ধে

১০

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার আরেকটা ‘আবদার’ মেটালো ফিফা

১১

চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলা / চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতা, সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা

১২

এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলন: যে পরামর্শ দিলেন সর্বমিত্র

১৩

মোজতবা খামেনি ৯০ শতাংশ শেষ, দাবি ট্রাম্পের

১৪

ফাইনালের বল, শাকিরার পোশাকসহ বিশ্বকাপের স্মারক উঠছে নিলামে

১৫

বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৬, প্লাবিত ৫৯ উপজেলা

১৬

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

১৭

ডাকসুর বিভিন্ন উন্নয়ন প্রকল্প আটকে থাকায় জামায়াত আমিরের উদ্বেগ

১৮

ইয়ামাল নাকি এমবাপ্পে, কে এগিয়ে? 

১৯

বন্যাদুর্গতের পাশে রেজাউল হক চৌধুরী মুশতাক ফাউন্ডেশন

২০
X