সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০২:৩৩ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আমাদের ধৈর্য ধরতে বলা হয়েছে : শামীম ওসমান

নারায়ণগঞ্জের সমাবেশে শামীম ওসমান। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের সমাবেশে শামীম ওসমান। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, তাদের ধৈর্য ধরতে বলায় ধৈর্য ধরছেন। বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে সোমবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে আওয়ামী লীগের শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘আমরা ধৈর্য ধরছি। কারণ, আমাদের ধৈর্য ধরতে বলা হয়েছে। নারায়ণগঞ্জকে যারা অশান্ত করতে চায় তাদের বলব, এগুলো করবেন না। একটা মানুষের গাড়িতে যখন আগুন দেবেন তার যে হাহাকার সেটা সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যায়। এই হাহাকারের সামনে বাঁচবেন না।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই না কোনো বাসে আগুন লাগুক। মানুষের ব্যক্তিগত সম্পদের ক্ষতি করা হোক। মানুষ চাইলে অবরোধ করবে। আমাদের কোনো আপত্তি নেই। আমরা জোর করে গাড়ি চালাতে বলব না। তেমনি কারও উচিত না জোর করে গাড়ি বন্ধ করা। আমরা কাউকে আঘাত করিনি। আমরা ব্যক্তিগত বা দলগতভাবে কোনো উদ্যোগ নেইনি। আমরা দেখতে পাচ্ছি মানুষের গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। আমরা এই বাংলাদেশ চাই না। এটা যদি রাজনীতি হয় তাহলে রাজনীতি কলঙ্কিত হয়ে যাবে। ওরা ২০১৩-১৪ সালের মতো করতে চাচ্ছে। তবে এবারও ওরা সফল হবে না।’

শামীম ওসমান বলেন, ‘জাতির পিতার সঙ্গে তার কন্যার পার্থক্য আছে। জাতির পিতা সবাইকে বিশ্বাস করতেন আর তার কন্যা বিশ্বাসঘাতকদের চিনে রেখেছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১০

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১১

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১২

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৩

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৪

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৫

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৬

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৭

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১৮

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১৯

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

২০
X