রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বসতবাড়িতে অস্ত্র মজুদ রাখায় যুবক গ্রেপ্তার

নাহিন সুলতান সুপ্তর বসতবাড়ি থেকে জব্দ করা দেশি-বিদেশি অস্ত্র। ছবি : সংগৃহীত
নাহিন সুলতান সুপ্তর বসতবাড়ি থেকে জব্দ করা দেশি-বিদেশি অস্ত্র। ছবি : সংগৃহীত

রাজশাহীতে নিজের বসতবাড়িতে অভিনব কায়দায় দেশি-বিদেশি অস্ত্র মজুদ রাখায় নাহিন সুলতান সুপ্ত (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে র‍্যাব-৫ রাজশাহীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে রোববার (৫ নভেম্বর) রাতে নগরীর মতিহার থানার ধরমপুর পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাহিন সুলতান সুপ্ত নগরীর মতিহার থানার ধরমপুর পূর্বপাড়ার সালাহ উদ্দিনের ছেলে।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নগরীর মতিহার থানার ধরমপুর পূর্বপাড়া এলাকার নাহিন সুলতান সুপ্তের বাড়ি ঘেরাও করলে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় আসামি নাহিনকে হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হলেও অপরজন কৌশলে দৌড়ে রাতের আঁধারে পালিয়ে যায়।

এ সময় গ্রেপ্তার নাহিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানায়, তার বসতবাড়িতে অস্ত্র ও বিভিন্ন প্রকার দেশীয় ধারালো অস্ত্র আছে। পরবর্তীতে র‌্যাবের দল ওই বসতবাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি করে বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগাজিন, গুলি, চাইনিজ কুড়াল ও ধারালো বড় ছুরি উদ্ধার করে।

এ ঘটনায় নগরীর মতিহার থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে বলেও র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১০

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১১

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১২

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৩

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৪

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৫

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৬

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৭

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৮

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৯

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

২০
X