মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মেহেরপুরে জাল সনদ দেওয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহা. আলম হুসাইন। ছবি : সংগৃহীত
গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহা. আলম হুসাইন। ছবি : সংগৃহীত

জাল সনদ প্রদানের অভিযোগ তুলে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহা. আলম হুসাইনের বিরুদ্ধে মামলা করেছেন ইসমোতারা নামে ভুক্তভোগী এক নারী।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে মেহেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে হাজির বাদী ইসমোতারা এ মামলা দায়ের করেন। বাদী ইসমোতারা একই ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বজলুর রহমানের মেয়ে।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন, কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এলাকার ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যক্তি। বাদীর স্বামী মজনুর রহমান কুষ্টিয়া দৌলতপুর উপজেলার গোয়ালগ্রামের আব্দুল্লাহর ছেলে। বিনা অনুমতিতে সুমাইয়া খাতুন নামের আর এক নারীকে দ্বিতীয় বিবাহ করলে বাদী মুসলিম পারিবারিক আইনে একটি মামলা দায়ের করেন, যা বিচারাধীন।

বাদী গত বছরের ২ আগস্ট চেয়ারম্যানে নিকট গিয়ে তালাকের নোটিশ সম্পর্কে অনুসন্ধান করলে চেয়ারম্যান বাদীর স্বামীর কোনো নোটিশ পাননি বলে জানিয়ে একটি প্রত্যয়নপত্র প্রদান করেন।

পরবর্তীতে চলতি বছরের ২০ এপ্রিল নোটিশ পেয়েছেন উল্লেখ করে ২৫ মে একটি জাল, ভুয়া ও পণবিহীন প্রত্যয়নপত্র প্রদান করেন। কিন্তু ওই গ্রহণের তারিখের কোনো রেজিস্টারভুক্ত করা হয়নি। ওই নোটিশ বাদীর স্বামী মামলায় ব্যবহার করছেন, ফলে বাদী ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। বাদী আরও অভিযোগ করেন, চেয়ারম্যানকে জাল, ভুয়া, প্রত্যয়নপত্র দাখিলের কারণ জিজ্ঞাসা করলে আসামি কোনো কারণ ব্যাখ্যা ছাড়াই বাদীকে অপমান করে কার্যালয় থেকে বের করে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১০

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১১

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১২

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৩

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৪

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৫

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৬

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৭

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৮

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৯

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

২০
X