জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক কর্মসূচিতে সরকারি কলেজের অধ্যক্ষ

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ (লাল বৃত্তে চিহ্নিত)। ছবি : কালবেলা
জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ (লাল বৃত্তে চিহ্নিত)। ছবি : কালবেলা

আওয়ামী লীগের দলীয় রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের অভিযোগ উঠেছে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদের বিরুদ্ধে।

সোমবার (৬ নভেম্বর) সকালে জেলার সদর পৌরভবনের পাশে বকুলতলা চত্বরে আওয়ামী লীগ নেতাদের সাথে অবরোধবিরোধী শান্তি সমাবেশে সশরীরে অংশগ্রহণ করেন তিনি।

এ কর্মসূচিতে অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহমেদ চৌধুরী। এদিকে সরকারি একজন কর্মকর্তার দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ বলেন, আমি সকালে হাঁটতে বের হয়েছিলাম। হঠাৎ আওয়ামী লীগ নেতা ফারুক চৌধুরী ও দিদার পাশা আমাকে ডাক দেয়। আমি গিয়ে তাদের সাথে একটু বসি, তখনই ছবি তোলা হয়।

প্রকৃতপক্ষে তিনি দলীয় কর্মসূচি বা শান্তি সমাবেশে অংশগ্রহণ করেননি বলে দাবি করেন।

জেলা প্রশাসক মো. শফিউর রহমান সাংবাদিকদের বলেন, সরকারি কর্মকর্তা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X