চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় স্কুলছাত্র হোরায়রা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গায় তৃতীয় শ্রেণির ছাত্র হোরায়রা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড। ছবি : সংগৃহীত
চুয়াডাঙ্গায় তৃতীয় শ্রেণির ছাত্র হোরায়রা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড। ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আবু হোরায়রা হত্যা মামলার রায়ে প্রধান আসামি তালতলা গোরস্থানপাড়ার শহিদুল ইসলামের ছেলে মোমিনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

এ মামলায় একই এলাকার স্কুলপাড়ার মোত্তালেবের ছেলে পারভেজ আহমেদ (২৮) ও ওই এলাকার কুটিপাড়ার জামাত আলীর ছেলে আশরাফুজ্জামান ওরফে রিজনকে (৩০) ১৪ বছর সশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মাসুদ আলী সোমবার (৫ নভেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন। নিহত স্কুলছাত্র এবং দণ্ডিতদের বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে পারভেজ পলাতক রয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, তালতলা গোরস্থানপাড়ার আব্দুল বারেকের একমাত্র ছেলে আবু হোরায়রা ২০২২ সালের ১৯ জানুয়ারি বিকেলে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় নিহত স্কুল ছাত্রের বাবা আব্দুল বারেক বাদী হয়ে প্রাইভেট শিক্ষক রঞ্জু হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

সদর থানার উপপরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান তদন্ত শেষে উল্লিখিত তিনজনের বিরুদ্ধে ওই বছরের ৩০ জুন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

আদালতের বিচারক চাঞ্চল্যকর এ মামলায় ১৩ জনের সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।

বিবাদী পক্ষের কৌশলী ছিলেন মশিউর রহমান পারভেজ ও রাষ্ট্রপক্ষে এপিপি গিয়াস উদ্দীন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত প্রকৌশলী দম্পতি শাহীন-ফারজানা

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X