কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে বিএনপির কেন্দ্রীয় সদস্যসহ আটক ৬

বিএনপি নেতা কাজী ছাইয়েদুল আলম বাবুল। ছবি : কালবেলা
বিএনপি নেতা কাজী ছাইয়েদুল আলম বাবুল। ছবি : কালবেলা

তৃতীয় দফায় বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যসহ ৬ জনকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। বুধবার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের অন্যান্য নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মো. সাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, অবরোধ সমর্থনে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বোর্ডঘর এলাকায় বিএনপি নেতা কাজী ছাইয়েদুল আলম বাবুলের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছিলেন। এ সময় তারা মহাসড়কে নাশকতার পরিকল্পনা করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃত নেতারা হলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বর্তমান সদস্য কাজী ছাইয়েদুল আলম বাবুল (৫৫), চাপাইর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রব্বানী (৫৬), উপজেলা বিএনপির নেতা মো. মোসলেম উদ্দিন (৫০), চাপাইর ৪ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. মোকলেস মৃধা লিটন (৪৮), ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপি সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন (৫৫), কালিয়াকৈর পৌর ৩ নং ওয়ার্ডের শ্রমিক দলের সহসাধারণ সম্পাদক মো. খোকন (৪০)।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মো. সাব্বির হোসেন জানান, ‘অবরোধ সমর্থনে তারা ওই এলাকায় নাশকতা করার পরিকল্পনা করেছিল। খবর পেয়ে তাদের আটক করা হয়েছে।’

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

১০

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

১১

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

১২

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

১৩

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

১৪

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

১৫

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

১৬

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

১৭

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

১৮

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

১৯

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

২০
X