ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৬:০৮ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ১৭৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
কিশোরগঞ্জ জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে এমন অভিযোগে ১৭৯ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ বাদী হয়ে মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে থানায় মামলাটি করেন। মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক সোহেলুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক হাজী মো. শাহিন, সদস্য সচিব ভিপি মজিবুর রহমান, যুগ্ম সদস্য সচিব মো. জিল্লুর রহমান, উপজেলা যুবদল আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ মো. আল-মামুনসহ ৯৯ জনের নাম উল্লেখসহ ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, গত ৩১ অক্টোবর সকাল ৬টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলা পরিষদের সামনে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করার সময় বিএনপি নেতাকর্মীরা এসে হামলা করলে বাদী আতিক আহমেদ সৌরভসহ কয়েকজন আহত হন। এ ঘটনার ৭ দিন পর ভৈরব থানায় মামলা করা হয়।

এ বিষয়ে ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ বলেন, ভৈরবে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাস, নৈরাজ্য ও ককটেল নিক্ষেপ করে আমরা বাধা দিলে আমাদের ওপর হামলা করে আমিসহ বেশ কয়েকজন আহত হই। এরই পরিপ্রেক্ষিতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ফাইনালে মেসিদের পিঠ ফেরানোয় বিতর্ক, নেপথ্য কারণ স্পষ্ট করলেন লিসান্দ্রো

শিক্ষা ক্যাডারের বদলি এখন তিন কমিটির হাতে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সৌদি প্রবাসী নিহত 

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

আমরা মাইর খাইনি, দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

মালয়েশিয়ায় প্রফেসর স্থপতি রফিক আজমের পঞ্চম একক স্থাপত্য প্রদর্শনী এবং আন্তর্জাতিক গ্রন্থ উন্মোচন

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

১০

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

১১

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

১২

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

১৩

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

১৪

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

১৫

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

১৬

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

১৭

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

১৮

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১৯

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

২০
X