দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০৮:২৮ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন আফজাল হোসেন

আফজাল হোসেন। ছবি : সংগৃহীত
আফজাল হোসেন। ছবি : সংগৃহীত

পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর-দুমকি-মির্জাগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আফজাল হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

অন্য কেউ মনোনয়নপত্র দাখিল না করায় এবং আফজাল হোসেন নিজের মনোনয়নপত্র প্রত্যাহার না করায় রিটার্নিং কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে এক গন বিজ্ঞপ্তিতে তাকে নির্বাচিত ঘোষণা করেন।

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া গত ২১ অক্টোবর মৃত্যুবরণ করলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। তপশিল অনুযায়ী ১ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ২৬ নভেম্বর ভোটগ্রহণ হওয়ার কথা। কিন্তু মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আফজাল হোসেন ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। তাই নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন হয়নি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বৃহস্পতিবার বিকেল ৪টা ১ মিনিটে তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। শিগগিরই তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। আফজাল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি পরপর দুবার কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হন। তার সঙ্গে দলীয় মনোনয়ন লাভের জন্য আওয়ামী লীগের আরও ৯ জন নেতা প্রতিদ্বন্দ্বিতা করেন।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার খবরে দুমকি, পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জে তাৎক্ষণিক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X