বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৩:৪৭ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় ছুরিকাঘাতে যুবলীগ নেতা আহত

বগুড়ায় ছুরিকাঘাতে যুবলীগ নেতা আহত

বগুড়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে এক যুবলীগ নেতাকে মারপিটসহ ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবকলীগ কর্মীদের বিরুদ্ধে।

শনিবার (২৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে বগুড়া শহরের সাতমাথার টেম্পল রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। সেখানে উপস্থিত জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু হামলাকারীদের কবল থেকে তাকে উদ্ধার করেন।

আহত আল মামুন (৩০) বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্যা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। র‌্যালি শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়। একটু পরেই যুবলীগ নেতা মামুনের ওপর হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে হামলার সময় সেখানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পাকুল্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জুলফিকার রহমান শান্তকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর হামলার শিকার ওই নেতাকে রক্ষা করছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক।

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সমাবেশে চেয়ারে বসা নিয়ে বাগবিতণ্ডার জেরে ভুল বোঝাবুঝি থেকে আল মামুনকে মারধরের ঘটনা ঘটে। পরে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১০

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৩

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১৪

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৫

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৬

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৭

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৮

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৯

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

২০
X