কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০৭:০৯ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির ৫০ নেতাকর্মী আ.লীগে যোগদান

চাঁপাইনবাবগঞ্জে ঝিলিম ইউনিয়ন বিএনপির ৫০ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান। ছবি : সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জে ঝিলিম ইউনিয়ন বিএনপির ৫০ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান। ছবি : সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন নির্বাচনের নানামুখি সমীকরণের মাঝে এবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন বিএনপির ৫০ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে ঝিলিম ইউনিয়নের জামতলা এলাকায় আনুষ্ঠানিকভাবে তারা আওয়ামী লীগে যোগদান করেন। এ সময় তাদের ফুল দিয়ে দলে বরণ করে নেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।

বিএনপিতে দীর্ঘদিন ধরেই কোনো শৃঙ্খলা নেই উল্লেখ করে অনুষ্ঠানে আওয়ামী লীগে যোগদানকারীরা বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের পক্ষে এবং বিএনপির জ্বালাও-পোড়াও কর্মসূচির বিরোধিতা করে আমরা আওয়ামী লীগে যোগদান করেছি। এছাড়াও বিএনপিতে নেতৃত্ব নিয়েও চলছে নানা রকম সংকট। ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়নও করা হয় না। তাই বাধ্য হয়েই আওয়ামী লীগে যোগদান করেছি।

স্থানীয় বিএনপি নেতা আব্দুল মান্নানের নেতৃত্বে ওই ৫০ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান, ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর হাসান প্রমুখ।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই ৫০ বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। সব দলের নেতাকর্মীরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন দেখে অভিভূত। আমরা তাদেরকে ফুল দিয়ে বরণ করেছি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X