ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ সরকার দেশের উন্নয়ন ও শান্তি চায় : দুর্জয়

মানিকগঞ্জে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন নাইমুর রহমান দুর্জয়। ছবি : কালবেলা
মানিকগঞ্জে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন নাইমুর রহমান দুর্জয়। ছবি : কালবেলা

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, আ.লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের জনগণ শান্তিতে থাকে, নিরাপদে থাকে, উন্নয়ন অব্যাহত থাকে। অন্যদিকে বিএনপি দেশের শান্তি ও উন্নয়ন সইতে না পেরে ফের জ্বালাও-পোড়াও ও ভাঙচুর শুরু করেছে। বিএনপির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। বর্তমান সরকার দেশের উন্নয়ন ও শান্তি চায়।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে দৌলতপুরের ধামশ্বর ইউনিয়নে প্রায় ৩৭ কোটি টাকা ব্যয়ে ৪টি ব্রিজ ও রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির মতো সন্ত্রাসী দলকে দেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। তারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারে।‌ উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার করে তারা দেশকে অনেক বছর পিছিয়ে দিয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ ফের ঘুরে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে দেশ আজ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হতে যাচ্ছে।

দুর্জয় বলেন, দেশের চলমান উন্নয়ন ধরে রাখতে নৌকার বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে হবে।

ধামশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

বগুড়ায় বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

দুই বিশ্ববিদ্যালয়ের ৩ শীর্ষ পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা

‘ইসরায়েলের আগামী নির্বাচনে প্রার্থীদের লক্ষ্যবস্তু করতে পারে ইরান’

চট্টগ্রামে জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৭, আরও এক নারীর মৃত্যু

১০

ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

১১

আর্জেন্টিনার জাল কাঁপানো কাবরালের সেই গোলই বিশ্বকাপের সেরা

১২

টাঙ্গাইলে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

১৩

‘আলোচনা ব্যর্থ হলে ইরানে শক্তিশালী সামরিক অভিযান চালানো হবে’

১৪

পর্দার আড়ালে ঘৃণা ও গুজব ছড়ানোদের নিয়ে এবার মুখ খুললেন ফিফা সভাপতি

১৫

রাজধানীর ৩০০ ফিটে ঘুরতে গেলেন সাহাবুদ্দিন

১৬

যে কারণে বিমানঘাঁটি ব্যবহার করে গোপনে মার্কিন সফরে যাচ্ছেন নেতানিয়াহু

১৭

খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

১৮

সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে

১৯

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

২০
X