মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২

মুন্সীগঞ্জের ম্যাপ।
মুন্সীগঞ্জের ম্যাপ।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাইক্রোবাসচাপায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ কনস্টেবলসহ এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আজ রোববার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা সেতুর উত্তর থানা মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ওই পুলিশ সদস্যের নাম আবদুল মোতালেব (৩৭)। তিনি টাঙ্গাইলের বাসিন্দা। তিনি মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহত ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। গুরুতর আহত অপর দুইজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সপ্রেসওয়ে হয়ে রাজধানী ঢাকা থেকে শরীয়তপুরের অভিমুখে যাচ্ছিল মাইক্রোবাসটি। সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা সেতু উত্তর থানা মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগতির গাড়িটি হঠাৎ বেপরোয়াভাবে মোড়ে দাঁড়িয়ে থাকা পথচারী নারী ও দায়িত্বরত পুলিশ সদস্যসহ আরও দুইজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই নারীর। গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্যসহ তিনজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয় পুলিশ সদস্য মোতালেবের। আহত দুজন চিকিৎসাধীন।

পদ্মা সেতু উত্তর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গিয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X