সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৪:০৩ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

স্বামীকে উদ্ধার করতে গিয়ে স্ত্রী অপহৃত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

স্বামীকে উদ্ধার করতে গিয়ে অপহরণ হয়েছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায়।

জানা যায়, বাড়বকুণ্ডে যাত্রীবাহী একটি বাস থেকে কামাল উদ্দিন নামের এক বাস যাত্রীকে অপহরণ করা হয়েছে। পরে অপহরণকারীরা কামাল উদ্দিনের পরিবার কাছে মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা নিয়ে গেলে তার পরিবারের তিন সদস্যকেও অপহরণ করা হয়। পরে কামালের ভাইয়ের স্ত্রী টিপু বেগম জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করেন। খবর পেয়ে পুলিশ পাহাড়ে অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধার করে। কিন্তু কামালকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জুন) রাত আটটার দিকে কামাল উদ্দিন যাত্রীবাহী বাসে করে চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশে রওনা হয়। যাওয়ার পথে উপজেলার বারবকুণ্ড এলাকায় বাসটির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বাসের মেরামত চলাকালীন এক সহযাত্রীকে নিয়ে দোকানে চা খেতে গিয়েছিলেন তিনি। ওইখান থেকে ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল কামালকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। অপহরণকারীরা কামালের পরিবারকে কল দিয়ে বলেন, কামাল তাদের জিম্মায় আছে। তাকে যদি জীবিত চান তাহলে ৮০ হাজার টাকা নিয়ে নির্দিষ্ট স্থানে আসতে বলেন।

পরে কামারের স্ত্রী জাহানারা বেগম ও তার দুই আত্মীয় শাহানা বেগম (৫০) ও মরিয়ম বেগমকে (৫৫) সাথে নিয়ে অপহরণকারীদের দাবিকৃত টাকা নিয়ে ঘটনাস্থলে যায়। একপর্যায়ে তাদের থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়ে তাদেরও আটক করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে কামালের ভাইয়ের স্ত্রী টিপু বেগম জরুরি সেবা ৯৯৯ কল করেন। কল পেয়ে পুলিশ তাৎক্ষণিক পাহাড়ে অভিযানে নেমে সাত ঘণ্টা অভিযান চালিয়ে কামালের স্ত্রীসহ তিনজনকে উদ্ধার করেন। কিন্তু কামালকে উদ্ধার করা যায়নি। তাদের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। কামালকে উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের ধারণা অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কামালকে গহিন জঙ্গলে নিয়ে যায়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ কালবেলাকে বলেন, ‘উদ্ধার হওয়া তিন নারীদের বেধড়ক পিটিয়েছেন অপহরণকারীরা। চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়াও তিন নারীকে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের পাশাপাশি কামালকে উদ্ধারের অভিযানে নেমেছেন র‌্যাবও।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুড ডেলিভারি ম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

১০

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১১

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১২

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১৩

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৪

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

১৫

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

সাড়ে ৫ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১৮

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১৯

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

২০
X