বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

ভৈরবে ভাইয়ের হাতে বোন খুন

অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ছবি : কালবেলা
অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কমলপুর গাছতলাঘাট এলাকায় আপন ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম আমেনা বেগম (৩৮)।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সোয়া ৫টার দিকে শহরের ভৈরবপুর গাছতলাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ভৈরব থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, স্বামী প্রবাসী নিহত আমেনা বেগম (৩৮) তিন সন্তানের জননী। ঘটনায় অভিযুক্ত মো. কাল্লু মিয়া (৩৫) ভৈরবপুর গাছতলাঘাট এলাকার মো. আব্দুল গফুর মিয়ার ছেলে। সে পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় আপন বড় বোন আমেনা বেগমের সঙ্গে ছোট ভাই কাল্লু মিয়ার সামান্য বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। একপর্যায়ে বোনকে ধারালো ছুরি দিয়ে চোখ ও শরীরে আঘাত করে কাল্লু মিয়া। এ সময় স্থানীয়রা আমেনা বেগমকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে নরসিংদী এলাকায় পথিমধ্যে তার মৃত্যু হয়। পরে তার লাশ রাত আনুমানিক ৮টার দিকে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে আসেন।

এ বিষয়ে কালবেলাকে ভৈরব থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ভৈরবপুর গাছতলাঘাট এলাকায় তুচ্ছ ঘটনায় বড় বোনকে তার ছোট ভাই ছুরি দিয়ে আঘাত করে। আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X