মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

জামালপুরের মাদারগঞ্জের বিনোদটঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা
জামালপুরের মাদারগঞ্জের বিনোদটঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা

জামালপুরের মাদারগঞ্জের বিনোদটঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাহিদা আক্তারের বিরুদ্ধে এক দরিদ্র মেধাবী শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই স্কুল শিক্ষার্থীর পিতা মো. শহিদুল্লাহ।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী বিনোদটঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। যার রোল নম্বর ২।

প্রাক-প্রাথমিকে ভর্তির পর থেকেই শরিফা উপবৃত্তির টাকা পাচ্ছিল না। চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত অনেকেই উপবৃত্তির টাকা পেলেও পায়নি শরিফা। এতে বিষয়টি সন্দেহ হলে বিদ্যালয়ে গিয়ে শরিফার বাবা শহিদুল্লাহ দেখেন, তৃতীয় শ্রেণির উপবৃত্তি প্রাপ্তদের তালিকায় শরিফার নাম থাকলেও নগদ অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে ওই প্রধান শিক্ষিকার এক স্বজনের।

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে সোমবার (১৩ নভেম্বর) বিনোদটঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

তদন্তের বিষয়টি নিশ্চিত করে উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল হায়দার জানান, উপবৃত্তি বঞ্চিত শিক্ষার্থী ও অভিযুক্ত শিক্ষিকাকে চিঠি দেওয়া হয়েছে। দুপক্ষের সত্যতা যাচাইয়ের পর প্রতিবেদন দাখিল করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

পবিত্র আশুরা আজ

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

১০

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১১

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১২

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

১৬

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

১৭

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

১৮

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

১৯

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

২০
X