সিলেট প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৬:২১ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

তপশিল ঘোষণাকে কেন্দ্র করে সিলেটে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

সিলেটে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি : কালবেলা
সিলেটে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি : কালবেলা

সিলেটে বিএনপির পঞ্চম দফার প্রথম দিনের অবরোধ ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রীতিমতো যানজট ছিল নগরের বিভিন্ন সড়কে। তবে, সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি মাথায় রেখে নগরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ-র‍্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তপশিল ঘোষণা করবেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ কালবেলাকে বলেন, সিলেটে কোনো বিশৃঙ্খলা হবে বলে মনে করছি না আমরা। তবুও পুলিশ সতর্ক রয়েছে। সব ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছে পুলিশ।

বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সিলেট মহানগর ও শহরতলির প্রতিটি মোড় এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বৃদ্ধি করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল ও অবস্থান। এ ছাড়া বিভিন্ন সড়কে রয়েছে র‌্যাব-৯ এর ‘রোবাস্ট পেট্রোল’ টিম। নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল: নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১০

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১১

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১২

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৩

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৪

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৫

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৬

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৭

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৮

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৯

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

২০
X