ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ১০:১৭ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

মানিকগঞ্জের ঘিওরে ১৫নং পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগ। ছবি : কালবেলা
মানিকগঞ্জের ঘিওরে ১৫নং পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগ। ছবি : কালবেলা

মানিকগঞ্জের ঘিওরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ১৫নং পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান শিক্ষক জানান, ‘ভোর সাড়ে চারটার দিকে বিদ্যালয়ের নৈশপ্রহরী পাশের মসজিদে নামাজ পড়তে গেলে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও চিত্রাংকন ফেস্টুন পুড়ে গেছে। তা ছাড়া বিদ্যালয়ে কালো ধোঁয়ার আস্তরণ পড়েছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে।’

উপজেলা শিক্ষা অফিসার হাসিনা আক্তার পারভীন জানান, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে বিদ্যালয়ের অগ্নিসংযোগের খবর পেয়েছি। তবে কে বা কারা দিয়েছে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১১

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১২

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৩

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৪

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৫

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৬

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৭

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৮

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৯

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

২০
X