মো. রাজিবুল ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

দুমকিতে নির্মাণের ৮ মাস না যেতেই বেহাল সড়ক

লেবুখালী বগা আরএইচডি সড়ক থেকে গাবতলী বাজারের ভেঙে পড়া সড়ক। কালবেলা
লেবুখালী বগা আরএইচডি সড়ক থেকে গাবতলী বাজারের ভেঙে পড়া সড়ক। কালবেলা

পটুয়াখালীর দুমকিতে ৮ মাস পার না হতেই এলজিইডির নির্মাণকৃত সড়ক বেহাল অবস্থায় পরিণত হয়েছে। এক কিলোমিটার সড়কের একাধিক স্থান দেবে গেছে। কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্তের। এমনকি ১২ ফুট প্রশস্ত সড়কের প্রায় ৮ ফুট ভেঙে সৃষ্টি হয়েছে বিশাল গর্তের। এতে ছোট আকৃতির যানও অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। যে কোনো সময়ে পুরো সড়কটির যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা স্থানীয়দের। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারে নির্মিত সড়কটিতে অবাধে মালামাল ভর্তি মাহেন্দ্রাসহ ভারী যানবাহনে ইট, বালু ও মাটি পরিবহনে এমন হাল হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বোর্ড অফিস বাজারে পশ্চিম পাড়ে লেবুখালী বগা আরএইচডি সড়ক থেকে গাবতলী বাজার ভায়া ছালামপুর সিনিয়র মাদ্রাসা (আইডি নং ৫৭৮৯৬৪০৪১) সড়কটি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কার্পেটিং কাজ সম্পন্ন করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। রাস্তার কাজ শুরুতেই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান পটুয়াখালীর মেসার্স তালুকদার এন্টারপ্রাইজের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ ছিল স্থানীয়দের। কিন্ত এলজিইডির সরেজমিন সুপারভিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার (এসও) যোগসাজশে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়েই টেন্ডারের কাজ দ্রুত সম্পন্ন করে চলে যান। ওই সময়ে পাশের মুরাদিয়া ইউনিয়নে একই এসওর তত্ত্বাবধানে অনুরূপ আরএকটি সড়কের নির্মাণকাজের মালামাল পরিবহনে সদ্য নির্মিত এ কার্পেটিং সড়ক ব্যবহারের কারণেই এমন বেহাল দশায় পরিণত হয়েছে। এ বিষয়ে দুমকি উপজেলা প্রকৌশল বিভাগে বারবার অভিযোগ করেও কোনো সুফল আসেনি। উপজেলা প্রকৌশলী অবশ্য সংশ্লিষ্ট ঠিকাদারের জামাতের টাকায় সড়কটিকে মেরামতে স্থানীয়দের আশ্বস্ত করলেও তদারকির দায়িত্বরত কর্মকর্তার (এসও) রহস্যজনক ভূমিকার কারণে থমকে গেছে। আরও এর কারণেই ক্ষতিগ্রস্ত সড়কের সুবিধাভোগী বাসিন্দারা দুর্ভোগের শিকার হয়েছে।

অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তালুকদার এন্টারপ্রাইজের মালিক মো. জুয়েল তালুকদার বলেন, টেন্ডারের কোটেশন অনুসারেই কাজটি করতে হয়েছে। তবে নির্মাণকাজে ব্যবহৃত নির্মাণসামগ্রী যে নিম্নমানের ছিল তার মোটেই সঠিক নেয়। মালামালের বর্ধিত মূল্য বিবেচনায় অফিস কর্মকর্তাদের সাজেশন ও পছন্দের মালামাল এনে কাজটি করেছিলাম। কিন্তু নুতন কার্পেটিং সড়কে ভারী মাহেন্দ্রা ও ট্রাকে মালামাল পরিবহনে রাস্তা ভেঙে ফেলার খেসারত আমি কেন দেব।

তিনি আরও বলেন, স্লুইস সংলগ্ন রাস্তার নিচে সুরঙ্গ হয়ে পানি ওঠানামা করার ফলে একসময় প্রাকৃতিকভাবে ভেঙেছে। এটা ডিপার্টমেন্টের বিষয়, এখানে ঠিকাদারকে দায়ী করার কোনো আইনগত ভিত্তি নেই।

টেন্ডারের দায়িত্বরত এসও মো. সরাফত উল্লাহ বলেন, ক্ষতিগ্রস্ত সড়কের মেরামতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ভিন্ন কোনো প্রকল্প দিয়ে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। কন্ট্রাক্টরের জামানত বাজেয়াপ্ত প্রশ্ন এড়িয়ে বলেন, প্রকৃতিগত ক্ষয়ক্ষতির জন্য ঠিকাদারকে দায়ী করা যাবে না। বরং ভিন্নভাবে করাই ভালো হবে।

উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক বলেন, প্রতিটি কাজের বিপরীতে এক বছর ঠিকাদারের জামানত রাখার বিধান আছে। এর মধ্যে কাজের মান খারাপ হলে জামাতের টাকায় মেরামত করা হয়। উল্লিখিত সড়কটি যেহেতু বছর পার হয়নি, সেহেতু জামানত তুলে নিতে পারার কথা নয়। তা ছাড়া এসওর সুপারিশও করার কথা নয়। এটা হয়ে থাকলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

শেষ পর্যায়ে কাজ, এবার কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর যাতায়াত

হাসপাতালে ব্রাজিলের দুই সমর্থক

পে-স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ, কার বেতন কত

ঐতিহ্যের দীপ্তি ছড়িয়ে ৭৩ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

১০

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

১১

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

১৩

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

১৪

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

১৬

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

১৭

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

১৮

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

১৯

৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X