তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৫:২২ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৭:৪৭ এএম
অনলাইন সংস্করণ

সাইক্লোন শেল্টার দখল করে সপরিবারে বসবাস

সাইক্লোন শেল্টারে চলছে গরু পালন। ছবি : কালবেলা
সাইক্লোন শেল্টারে চলছে গরু পালন। ছবি : কালবেলা

বরগুনার তালতলী উপজেলার ৫নং বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়া ৯নং ওয়ার্ডের রেডক্রিসেন্টের একটি সাইক্লোন শেল্টার দখল করে সপরিবারে বসবাস করছেন স্থানীয় বাসিন্দা ছগির বিশ্বাস।

অনেক দিন ধরেই বন্ধ থাকার সুযোগে তিনি ওই সাইক্লোন শেল্টারে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। কিন্তু, কিছুদিন পূর্বে ঘূর্ণিঝড় হামুনের সময় সাইক্লোন শেল্টার খুলে দেননি এবং দখলও ছাড়েননি তিনি।

সরেজমিনে দেখা যায়, সাইক্লোন শেল্টার দখল করে পরিবার নিয়ে বসবাস করছেন ছগির। কিছু কাঠ দিয়ে একত্রিত করে বানিয়েছেন দুটি চৌকি। রেখেছেন গৃহস্থলির মালামাল। রান্নার জন্য বারান্দার এক কোনে চুলা বসানো হয়েছে। সাইক্লোন শেল্টার দখল করে তিনি ও তার স্ত্রী বসবাস করছেন।

সাইক্লোন শেল্টারের নিচে গরু, ছাগল এবং রান্না করার লাকড়ি রেখেছেন তিনি। উপরে উঠলে দেখা যায়, সেখানে মুরগি পালন করছেন তিনি। তবে, এ নিয়ে প্রতিবেদন প্রকাশ না করার অনুরোধ করেন সাইক্লোন শেল্টার দখল করে থাকা ছগির বিশ্বাস।

স্থানীয়রা বলেন, ঘূর্ণিঝড় আসলে সাইক্লোন শেল্টারে গেলে মানুষ মারা যাবে। সেখানকার পরিবেশ মোটেও ভালো নেই।

সাইক্লোন শেল্টার দখলদার ছগির বিশ্বাস (৪৫) জানান, আমার বাবার দেওয়া জমিতে সাইক্লোন শেল্টার করা হয়েছে।

৯নং ওয়ার্ডের রেডক্রিসেন্টের সদস্য এক স্বেচ্ছাসেবী বলেন, ছগির বিশ্বাস আমার স্বামীর বড় ভাই কিন্তু ঘূর্ণিঝড় আসলে সাইক্লোন শেল্টার ছেড়ে দিয়ে আমাদের বাড়িতে এসে থাকেন ।

রেডক্রিসেন্টের ৯নং ওয়ার্ড কমিটির সভাপতি মো. আ. গনি জানান, আমরা ঘূর্ণিঝড়ের সংকেত শোনার সঙ্গে সঙ্গে এলাকাবাসীকে মাইক দিয়ে জানিয়ে দেই সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়ার জন্য। কিন্তু এটি প্রভাব দেখিয়ে দখল করে থাকায় কেউ সেখানে আশ্রয় নিতে পারে না।

উপজেলা রেডক্রিসেন্ট কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান খান বলেন, কয়েকবার ছগিরকে সাইক্লোন শেল্টার দখল মুক্ত করতে বলা হয়েছে।

এ বিষয় তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার টুম্পা বলেন, সাইক্লোন শেল্টারের রুমে এভাবে থাকতে দেওয়া বিধিসম্মত নয়। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১০

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১১

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১২

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৩

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৪

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৫

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৬

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১৭

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

১৮

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১৯

কখন মাঠে নামবেন মেসি, নিশ্চিত করলেন কোচ

২০
X