চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সাগর উত্তাল, জেলেদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) চট্টগ্রামে সূরে‌্যর দেখা মেলেনি। সকাল থেকে থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছে। আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। উত্তার রয়েছে সাগর। এ অবস্থায় চট্টগ্রামসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে সাগর উত্তাল হওয়ার কারণ জেলেরা মাছ ধরতে গভীর সমুদ্রে যেতে পারেনি। দিনভর অলস সময় পার করেছেন তারা। নগরের পতেঙ্গা, মুসলিমাবাদ,আকমল আলী ও কাট্টলী সাগরপাড়ের জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাগর উত্তাল হওয়ার কারণে মাছ ধরার নৌযানগুলো কূলঘেষে অবস্থান করছে।

মুসলিমাবাদ এলাকার জেলে সাগর জলদাশ বলেন, ‘নিম্নচাপের কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। তাই সাগরে যেতে না পেরে দিনভর অলস সময় পার করেছি। নিম্নচাপ কেটে গেলে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য যাব।’

নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ছাদেকুল আলম। তিনি বলেন, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে বড় আকার ধারণ করবে না। এর নাম হতে পারে 'মিধিলি'। এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।’

তিনি আরও বলেন, ‘গভীর নিম্নচাপটি বর্তমানে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৯৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। আগামী শুক্র ও শনিবার হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে শনিবার বিকেলের দিকে মেঘ কমে যেতে পারে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

১০

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

১১

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

১২

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

১৪

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১৫

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

১৮

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

১৯

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

২০
X