কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ১০:৫৫ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় সবজি চাষে ব্যস্ত কৃষকরা

নেত্রকোনার কেন্দুয়ায় আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক। ছবি : কালবেলা
নেত্রকোনার কেন্দুয়ায় আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক। ছবি : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কৃষকরা এখন আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে শুরু হয়েছে শীতের আমজে। তাই শীতকালীন সবজি চাষের জন্য এখনই চলছে উপযুক্ত সময়। স্থানীয় কৃষকরা বলছেন, শীতকালীন সবজি আগাম চাষ করলে বাজারে ভালো দাম পাওয়া যায়।

স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে এখন পর্যন্ত ১২৭৫ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ করা হয়েছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে দেখা যায়, এরই মধ্যে সবজির চারা প্রস্তুত হয়ে গেছে। চলছে জমি তৈরির কাজ ও চারা রোপণ। কোথাও কোথাও বিস্তীর্ণ মাঠজুড়ে শোভা পাচ্ছে সারি সারি শিমগাছ, ফুলকপি, বাঁধাকপি, লাউ, বেগুন, মুলা, করলা, পটোল, পালং ও লালশাকসহ হরেক রকম শীতকালীন সবজির আবাদ।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোপনের ৬০ দিনের মধ্যে বাজারে আসবে ফুলকপি ও বাঁধাকপি। ইতোমধ্যে লাউ, ঝিঙ্গা, মুলা বাজারে উঠতে শুরু করেছে। শিম, টমেটো কিছুদিনের মধ্যেই বাজারে উঠবে। বেশিরভাগ কৃষকই আধুনিক পদ্ধতি ব্যবহার করে কীটনাশকমুক্ত সবজি চাষ করছেন। এতে করে সবজির গুণগতমান ভালো থাকে এবং বাজারে চাহিদাও বেশি থাকে।

উপজেলার খালিজুড়া গ্রামের কৃষক সোহেল হোসেন বলেন, সবজির চারা রোপনের আগে জমি তৈরি করে কিছুদিন রাখা হয়। ফলে চারাগুলো রোগবালাই প্রতিরোধের ক্ষমতা সঞ্চয় করে এবং গাছগুলো সবল হয়। এ বছর বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় চারা নষ্ট হয়নি। ফলে উৎপাদন খরচ অন্য বছরের চেয়ে অনেকটা কম হবে বলে আশা করছি।

রাজনগর গ্রামের কৃষক হলুদ মিয়া বলেন, আমি প্রতিবছর দুই বিঘা জমিতে আগাম সবজির চাষ করি। তবে এ বছর আর্থিক সংকটের কারণে আমি এক বিঘা জমিতে ফুলকপি, টমেটো, মুলা,লালশাক চাষ করেছি। আশা করছি লাভবান হতে পারব।

পূর্বরায় গ্রামের সবজি চাষি আজহারুল ইসলাম জানান, আমি আলু, মুলা, টমেটো, বেগুন ও লাউয়ের চারা রোপণ করেছি। ক্ষেতের নমুনা দেখে ফলন আশানুরূপ হবে বলে ভাবছি। এ বছর এক বিঘা জমিতে সবজি চাষ করেছি আমি।

কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা জানান, শীতের সবজি আগাম চাষ করতে পারলে ভালো দাম পাওয়া যায়। এ কারণে উপজেলার কৃষকেরা প্রত্যেক বছর আগাম বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ করে থাকেন। কৃষকদের সবজি চাষে উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা। প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকলে উৎপাদিত ফসলের ফলন ও দাম বেশ ভালো পাবেন কৃষকেরা।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই বিপ্লবের সঙ্গে বিএনপি গাদ্দারি করেছে: শিবির সভাপতি

বাব আল-মান্দেব নিয়ে হুতিদের নতুন নির্দেশনা দিল ইরান

ববিকে ঘিরে আদালতের দুই সিদ্ধান্ত

বাজার থেকে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

কাজের স্বীকৃতি পাচ্ছেন আসিফ হাসান সাগর

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের জায়গা হবে না

ছাত্রীকে আটকে রেখে রাতভর মাদক সেবন, অতঃপর...

৯ জেলায় বন্যা নিয়ে আগাম সতর্কবার্তা

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে?

সোলার পিভি আরইসি উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

বিসিএস ক্যাডারের ২৮ কর্মকর্তাকে একযোগে বদলি

১১

রাতের আঁধারে কৃষকের শতাধিক লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা

১২

একই দিনে দুই দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

১৩

জিয়াউর রহমানকে হত্যার পর সেদিন কী ঘটেছিল?

১৪

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান

১৫

ঝিনাইদহে গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভার দাবিতে মানববন্ধন

১৬

অগ্রগতি পর্যালোচনা সভায / বিআইডব্লিউটিএর চলমান প্রকল্পসমূহের ব্যয় সাশ্রয় ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের নির্দেশনা

১৭

আবারও ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

১৮

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সেনা কর্মকর্তা আটকের বিষয়ে কী বলছে আইএসপিআর

১৯

আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১১

২০
X