মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নৌকা পেলে নির্বাচন করবেন সুলতান মনসুর

সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। ছবি : কালবেলা
সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনবেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। সুলতান মনসুর বলেছেন, ‘নৌকা মার্কা ছাড়া নির্বাচন করব না। আবার নৌকায় চড়তে হবে, এ জন্য পেতে হবে দলীয় মনোনয়ন। নৌকা না পেলে নির্বাচন করব না।’

রোববার (১৯ নভেম্বর) সুলতান মনসুর নিজেই কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি কালবেলাকে বলেন, ‘আমার গত ৫ বছরের সংসদীয় বক্তব্য অনেক আগেই এ বিষয়টি মানুষের কাছে স্পষ্ট করেছি। এবার দল আমাকে মনোনয়ন দেবে, আবার আমি নৌকা নিয়ে লড়ব। আমি ভীষণ আশাবাদী। এবার নৌকা আমিই পাব।’

এ ছাড়াও সম্প্রতিক সময়ে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ লন্ডন সফরে যান। সেখানে বিভিন্ন সভায় বক্তব্য রেখে তিনি বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই বিশেষ করে এ প্রজন্মদের জেনে রাখা দরকার ধানের শীষ কিন্তু মূলত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতীক ছিল। এটা কোনো বিতর্কের বিষয় নয় বলে আমি মনে করি। যদি শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দেন আমি অবশ্যই আগামী নির্বাচন করব।

১৯৯৬ সালের নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী সুলতান মনসুর বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে গণফোরামের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সুলতান মোহাম্মদ মনসুর। সুলতান মনসুর এক সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ডাকসুর ভিপি ও ছাত্রলীগের সভাপতি ছিলেন।

তবে একাদশ সংসদ নির্বাচনে রাজনীতির নানা সমীকরণে ড. কামাল হোসেনের নেতৃত্বে জোটগত লড়াইয়ে ধানের শীষ প্রতীকে বিজয়ী হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাড়ির স্টিয়ারিং হাতেই প্রাণ গেল কনস্টেবলের

ভারী বৃষ্টিতে সিলেটে বন্যা ও পাহাড়ধসের শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা

ওসমানী মেডিকেলে রোগীর স্বজনদের সঙ্গে সংঘর্ষ: ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বাংলাদেশি ভেবে পুশইন, এক বছর পর দেশে ফিরলেন চার ভারতীয়

৫ আরোহীসহ আরব সাগরে নিখোঁজ পাকিস্তানি কার্গো বিমান

বেরোবি ছাত্রদলের ৯৪ সদস্যের কমিটি ঘোষণা

এইচএসসি পরীক্ষায় অভিনব জালিয়াতি, দুই পরীক্ষার্থী বহিষ্কার

পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে ব্র্যাক গ্রিনপ্যাক কারখানা

প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

১০

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

১১

ঘরে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৯ মাসের শিশুর মৃত্যু

১২

শিক্ষকদের বাড়ি ভাড়া নিয়ে মাউশির বিজ্ঞপ্তি

১৩

জুলাইয়ের প্রত্যাশা এখনো পূরণ হয়নি: ছাত্র জমিয়ত

১৪

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮ 

১৫

‘ওসমান হাদীকে ঢাকা-৮ থেকে সরে দাঁড়াতে বলেছিলেন জুবায়ের’

১৬

উজানের ঢলে হু হু করে বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হচ্ছে চর-দ্বীপচর

১৭

শিক্ষার্থীদের বিক্ষোভে কার্যালয় ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামান

১৮

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের সম্মাননা

১৯

এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

২০
X