কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৪:৫২ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রবাসীকে মারধরের অভিযোগ

সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সুজন। ছবি : কালবেলা
সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সুজন। ছবি : কালবেলা

জামালপুরের সরিষাবাড়ীতে এক প্রবাসী যুবককে ৩ ঘণ্টা আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে মেহেদী হাসান সুজন (৩৫) নামে এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। নির্যাতিত যুবকের নাম মো. সাদ্দাম হোসেন (২৮)।

এ ঘটনায় মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাদ্দাম হোসেন। অভিযুক্ত সুজন সরিষাবাড়ী পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার কাঠিয়ার বাড়ীর মো. সুরুজ্জামানের ছেলে। বর্তমানে সে মুরাদ হাসান গ্রুপের সক্রিয় কর্মী।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ারপাড় গ্রামের আব্দুল আজিজের ছেলে মঞ্জুরুল ইসলামের সঙ্গে একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে নজরুল ইসলামের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল।

এ ঘটনায় গত ৮ নভেম্বর মঞ্জুরুল ইসলাম জামালপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট (ক অঞ্চল) আদালতে মামলা দায়ের করেন। এদিকে মঞ্জুরুল ইসলামের ছোট ভাই সৌদি আরব প্রবাসী সাদ্দাম হোসেন সম্প্রতি ছুটিতে বাড়িতে আসেন।

গত ২০ নভেম্বর সোমবার দুই ভাই ও বিবাদী পক্ষ মামলার হাজিরা দিতে আদালতে যান। দুপুর দেড়টার দিকে আদালত থেকে ফেরার পথে পৌরসভার পপুলার মোড় এলাকায় নজরুল ইসলামের নির্দেশে ভাড়াটিয়া সন্ত্রাসী মেহেদী হাসান সুজনসহ ৮-১০ জন লোক প্রবাসী সাদ্দাম ও তার বড় ভাই মঞ্জুরুল ইসলামের গাড়ি গতিরোধ করে।

পরে দুই ভাইকে তুলে নিয়ে স্থানীয় একটি বাড়িতে আটকে রেখে টানা ৩ ঘণ্টা শারীরিক নির্যাতন চালায়। এ ছাড়াও তারা সাদ্দামকে ভয়ভীতি দেখিয়ে উদ্দেশ্যপ্রণোদিত জবানবন্দি মোবাইলে ভিডিও ধারণ করে রাখে।

নির্যাতিত যুবক সাদ্দাম হোসেন জানান, মারধরে আমি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। সুকৌশলে আমার স্ত্রী মাহফুজা আক্তার ইলাকে মোবাইলে মেসেজ করে বিষয়টি জানাই।

পরে আমার স্ত্রী ৯৯৯-এ কল করলে সরিষাবাড়ী থানা পুলিশ বিকেল সাড়ে ৪টায় আমাকে উদ্ধার করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে পরিবারসহ তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

বাংলাদেশের মানুষ আমাদের সবসময়ই চমকে দেয়: স্কালোনি

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে করিম-বানু ফাউন্ডেশন

সবুজ দেশ গড়তে প্রত্যেক শিক্ষার্থীকে গাছের চারা রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১০

নদীভাঙনে বিলীন হচ্ছে ঘর-জমি, আতঙ্কে হাজারো মানুষ

১১

ঢাকা-মালের সম্পর্কের নতুন দিগন্ত: এমএনইউতে হাইকমিশনারের বই উপহার

১২

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

১৩

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে প্রতিশোধমূলক অভিযান চলবে: ইরান

১৪

 মেহেদী হাসান ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত

১৫

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৬

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

১৭

বিয়ন্সে-রিয়ানার যুগলবন্দিতে কাঁপল নিউইয়র্ক

১৮

বন্যায় আটকে পড়া বন্ধুর খোঁজে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৯

আসামির মোবাইল গায়েবের অভিযোগ ওসির বিরুদ্ধে

২০
X