কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় অবরোধ সফলে বিএনপির বিক্ষোভ

নেত্রকোনায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। ছবি : কালবেলা
নেত্রকোনায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। ছবি : কালবেলা

দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল বাতিল ও একদফা দাবিতে বিএনপির ডাকা ষষ্ঠ ধাপের ৪৮ ঘণ্টা হরতাল সফল করতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার (২২ নভেম্বর) সকালে নেত্রকোনা সদরে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়।

এ সময় নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব নেতাকর্মীর মুক্তির দাবি জানান। পাশাপাশি সরকারের পদত্যাগ, বর্তমান সংসদ বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা।

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হক অভিযোগ করেন বলেন, মিছিল করার সময় স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে ধাওয়া দিলে উভয় পক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন।

আহতরা হলেন- ডা. মো. আনোয়ারুল হক, শরিফুল হাসান আরিফ, চল্লিশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ, চল্লিশা ইউনিয়ন বিএনপি নেতা হুমায়ূন নিয়া, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবির হাসান হিমেলসহ ৬ জন আহত হয়েছেন।

জেলা বিএনপির আহবায়ক ডাক্তার মো. আনোয়ারুল হক ছাড়াও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শরিফুল হাসান আরিফ, পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক আনার, নেত্রকোনা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১০

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১১

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১২

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১৩

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১৪

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১৫

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৬

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৭

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৮

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৯

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

২০
X