মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৬:৫৬ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে সাইবার আইনে মামলা

অভিযুক্ত আ.লীগ নেতা সহোরাব হোসেন বাবু (বামে) ও আজিজুর রহমান জয় (ডানে)।
অভিযুক্ত আ.লীগ নেতা সহোরাব হোসেন বাবু (বামে) ও আজিজুর রহমান জয় (ডানে)।

হবিগঞ্জের মাধবপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি প্রকাশের জেরে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়ের করেছেন এক মাদ্রাসা শিক্ষক।

মাধবপুরের হযরত শাহজালাল আলিম মাদ্রাসায় ইংরেজি বিভাগের প্রভাষক কামরুজ্জামান আকিল বুধবার (২২ নভেম্বর) বাদী হয়ে সিলেট সাইবার ট্রাইবুনাল আদালতে সাইবার আইনে মামলা দায়ের করেন।

ওই মামলায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সহোরাব হোসেন বাবুকে দুই নাম্বার আসামি করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের সহসংগঠন বঙ্গবন্ধু পরিষদের মাধবপুর উপজেলার আহ্বায়ক, মাধবপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির মাধবপুর উপজেলা প্রতিনিধি আজিজুর রহমান জয়সহ মোট ৫ জন আসামি করা হয়েছে।

আদালত মামলাটি তদন্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব প্রদান করেছেন।

এজাহার ও বাদীর সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর মামলায় উল্লিখিত ৫ আসামি বাদী ও তাদের আত্মীয়দের আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তাদের মানহানি ঘটিয়েছে। ওই সময় অন্য আরেক ঘটনায় বাদী পুলিশ হেফাজতে ছিলেন।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সহোরাব হোসেন বাবু জানান, আমি কোনো ধরনের সাইবার অপরাধ করিনি। আমাদের হয়রানির উদ্দেশ্যে ওই মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

কার‍া খেলবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল জানাল সুপারকম্পিউটার

নবম পে-স্কেল / সরকারি চাকরিজীবীদের বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা

১০

নাকের নিচে আঁচড়ের দাগ দেখে হত্যাকারীকে শনাক্ত করে র‌্যাব

১১

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড

১২

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী

১৩

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ 

১৪

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

১৫

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

১৬

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

১৭

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

১৮

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

১৯

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

২০
X