নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ স্বাভাবিক

বিকল্প লাইন দিয়ে চালু করা হয়েছে ট্রেন। ছবি : কালবেলা
বিকল্প লাইন দিয়ে চালু করা হয়েছে ট্রেন। ছবি : কালবেলা

নাটোরের আব্দুলপুরে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ বুধবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

এর আগে আজ দুপুর সাড়ে বারোটার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন নাটোরের আব্দুলপুর জংশনে আসলে তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে করে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার মো. জিয়া উদ্দিন জানান, আজ দুপুর সাড়ে বারোটার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি স্টেশনের উত্তর দিকে তিনটি বগি লাইনচ্যুত হয় এতে করে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি রেলওয়ে ঈশ্বরদীর পাকশী অফিসকে জানানো হলে সেখান থেকে একটি উদ্ধারকারী ট্রেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পৌঁছান এবং কাজ শুরু করেন। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে বিকল্প লাইন চালু করে ওই রুটে ট্রেন চলাচল ফের স্বাভাবিক করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ, পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন। কী কারণে এই লাইনচ্যুতির ঘটনা ঘটেছে তা জানতে পাকশী বিভাগীয় রেলওয়ে দপ্তর থেকে পাকশী সহকারী পরিবহন কর্মকর্তা হারুন অর রশীদকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X