শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

সাইকেলে সাইড না দেওয়ায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা  

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাইকেল চালানোর সময় সাইড না দেওয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিহাব উদ্দিন ( ১৬) নামের এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে ।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউপির শেরপুর ভান্ডার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিহাব একই এলাকার গঙ্গারামপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে ও স্থানীয় দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

নিহতের ভাই আবদুস সামাদ জানায়, ‘সিহাব পাশের গ্রামে সাইকেল চালিয়ে বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছিল। এ সময় শেরপুর ভান্ডার গ্রামের রাস্তায় ওই এলাকার ফিরোজ, রোজদুল ও নাহিদের সঙ্গে রাস্তায় সাইড দেওয়া-না দেওয়ায় বাগ্বিতণ্ডা হয়। পরে তারা তিনজনসহ আরও কয়েকজন মিলে সিহাবকে বাঁশ ও কাঠের বাটাম দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে ।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X