নোয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৫:১৫ এএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৭:৪২ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি নির্বাচনে এলে তপশিল পরিবর্তনের বিষয় বিবেচনা: ইসি আনিছুর

নির্বাচন কমিশনার আনিছুর রহমান। ছবি: কালবেলা
নির্বাচন কমিশনার আনিছুর রহমান। ছবি: কালবেলা

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, তারা যদি নির্বাচনে আসে, সে ক্ষেত্রে আমরা নির্বাচনের তারিখ পরিবর্তন বা তপশিল পরিবর্তনের বিষয়টা বিবেচনা করব। ২০১৮ সালেও এমনটি করা হয়েছিল। তখনকার কমিশন ২০১৮ সালের নির্বাচনের তপশিল পরিবর্তন করেছিল। যদি সে রকম হয়, সেটা অবশ্যই বিবেচেনা করব, করা যাবে, করার সুযোগ আছে আমাদের। কারণ সেই পরিমাণ স্পেস আছে আমাদের।

বুধবার (২২ নভেম্বর) রাতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটা ভালো ভোট করার জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রত্যেককে তাদের নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার বিষয়ে কমিশনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার যারা হবেন তাদের দায়িত্ব কর্তব্য কী হবে এবং ভোটকেন্দ্রের শান্তিশৃঙ্খলা রক্ষা করার বিষয়ে প্রশিক্ষণের সময় তাদের বলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান আরও বলেন, নির্বাচনে ভোটার উপস্থিতি নির্বাচন কমিশন বা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব না। প্রার্থী এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের দায়িত্ব হচ্ছে ভোটার উপস্থিতি করা। এ সময় তিনি প্রার্থীদের ভোটারদের কাছে গিয়ে ভোটকেন্দ্রে উপস্থিতির বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য অনুরোধ করেন। দেশি এবং বিদেশি বেশিসংখ্যক পর্যবেক্ষককে কমিশন উৎসাহিত করবে বলেও জানান তিনি।

এর আগে বিকেলে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। এতে তিন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা-উপজেলা নির্বাচন অফিসার ও বিভিন্ন থানার ওসিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

১০

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১১

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

১৩

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

১৪

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১৫

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১৬

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১৭

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৮

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৯

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

২০
X