কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

এক হাজার টাকার জেরে চালককে হত্যা, সহকারীর যাবজ্জীবন

আদালত প্রাঙ্গণে আসামি। ছবি : কালবেলা
আদালত প্রাঙ্গণে আসামি। ছবি : কালবেলা

এক হাজার টাকা নিয়ে বিরোধের জেরে কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকচালক ইদ্রিস মৃধাকে (৩৫) হত্যার দায়ে সহকারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। অতিরিক্ত সরকারি কৌশলী (এপিপি) রেবেকা সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন বরিশাল বাকের গঞ্জ উপজেলার শ্যামপুর নগরকান্দা গ্রামের মো. দেলোয়ার হোসেন বাদশা (২৭)। রায় ঘোষণার সময় তিনি আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৮ জুন সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার পাগলা ট্রাকস্ট্যান্ডে চালক ও সহকারীর মধ্যে এক হাজার টাকা নিয়ে তর্ক-বিতর্ক হয়। গাড়ির মালিক মো. ইসমাইল বিষয়টি মীমাংসা করে দেন।

পরে তারা রাত ১০টার দিকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়ে কুমিল্লা চৌদ্দগ্রাম জগন্নাথদিঘির সংলগ্ন এক হোটলে রাতের খাবার খেয়ে গাড়িতে বিশ্রাম করছিলেন। এ সময় পূর্ববিরোধের জের ধরে ট্রাকচালককে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন দেলোয়ার হোসেন।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মো. হাবিবুর রহমান (৫৫) বাদী হয়ে গাড়ি চালকের সহকারী দেলোয়ার হোসেনসহ তিনজনকে আসামি করে মামলা করেন।

অতিরিক্ত সরকারি কৌশলী (এপিপি) রেবেকা সুলতানা বলেন, ১১ জন সাক্ষীর মধ্যে আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১০

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১১

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১২

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৩

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৪

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১৫

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১৬

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৭

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৮

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৯

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

২০
X